Gold ₹146,500/10g
Silver ₹245.18/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
21 July 2026

রাজ্যপাল: যাদবপুরে গিয়েছিলাম আচার্য হিসেবে, মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ বিষয়টি নিয়ে বাইরে একটিও কথা না বলার জন্য

যাদবপুর নিয়ে ফের মুখ খুললেন রাজ্যপাল

রাজ্যপাল: যাদবপুরে গিয়েছিলাম আচার্য হিসেবে, মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ বিষয়টি নিয়ে বাইরে একটিও কথা না বলার জন্য

প্রশাসনিক বৈঠকের পর শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যাদবপুর কাণ্ড নিয়ে ফের মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনকর। বললেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে সেদিন গিয়েছিলাম। উদ্দেশ্য ছিল ছাত্র-শিক্ষকদের কথা শোনা। তাই প্রথমে উপাচার্যের সঙ্গে কথা বলি। পরে ছাত্র সমাজের সঙ্গেও আমার কথা হয়েছে। সবচেয়ে বড় কথা, পড়ুয়াদের সঙ্গে কথা বলে আমি সন্তুষ্ট। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথোপকথন নিয়েও নিজের বক্তব্য পেশ করেন রাজ্যপাল। বলেন, মুখ্যমন্ত্রীর অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। একাধিকবার কথা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। কিন্তু তাঁর সঙ্গে আমার কী কথা হয়েছে, তা সংবাদমাধ্যমের জানার কথা নয়। আমি মমতা দিদির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যে এটা নিয়ে তিনি বাইরে একটি শব্দও উচ্চারণ করেননি। বলেন রাজ্যপাল জগদীপ ধনকর।

আরও পড়ুন: তৃতীয় ঢেউ ভয়ঙ্কর না হলে পুজোর পরেই খুলবে স্কুল, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারের পক্ষেও এদিন সওয়াল করেন রাজ্যপাল জগদীপ ধনকর। বলেন, বিশ্ববিদ্যালয় রাজ্য প্রশাসনের মাধ্যমে চলুক এটা যেমন আপনারা কেউ চাইবেন না, ঠিক তেমনই বিশ্ববিদ্যালয় রাজভবনের বর্ধিত অংশ হয়ে উঠুক, এটাও কাম্য নয়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal