Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
19 July 2026

নিজের কলেজের অনুষ্ঠানে অনুজকে উত্তরীয় দিয়ে স্বাগত জানাচ্ছে গুড্ডি, স্টার জলসার ‘গুড্ডি’ ধারাবাহিকের এই দৃশ্য দেখে বেজায় বিরক্ত দর্শক, ভাইরাল ভিডিও

নিজের কলেজের অনুষ্ঠানে অনুজকে উত্তরীয় দিয়ে স্বাগত জানাচ্ছে গুড্ডি, স্টার জলসার ‘গুড্ডি’ ধারাবাহিকের এই দৃশ্য দেখে বেজায় বিরক্ত দর্শক, ভাইরাল ভিডিও

সন্ধ্যে হলেই মা কাকিমারা টেলিভিশনের পর্দার সামনে বসে পড়েন নিজেদের প্রিয় ধারাবাহিক গুলি দেখার জন্য। আর মা কাকিমাদের পছন্দের ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হল স্টার জলসার গুড্ডি। সোম থেকে রবি স্টার জলসার পর্যায়ে ঠিক সাড়ে পাঁচটায় এই ধারাবাহিক সম্প্রচারিত হয়। ধারাবাহিক শুরু হওয়ার পর থেকেই খুব অল্প সময়ের মধ্যেই সকলের মনে এই ধারাবাহিক নিজেদের জন্য জায়গা তৈরি করে নিয়েছে। ধারাবাহিকে গুড্ডি অনুজ এবং শিরিন এর ত্রিকোণ সম্পর্কের গল্প তুলে ধরা হচ্ছে।

ধারাবাহিকের শুরুতেই দেখানো হয় যে শিরিন এবং অনুজ একে অপরকে ভালোবাসে এবং তাদের দুই পরিবারের তরফ থেকে দুজনের বিয়ে ঠিক করা হয়েছে। কিন্তু বিয়ের আগেই ঘটে দুর্ঘটনা। গুড্ডি কে গুন্ডা দের হাত থেকে বাঁচাতে গিয়ে মন্দিরে গুড্ডির সঙ্গে সিঁদুর দান করতে হয় অনুজের। যার ফলে ভগবানকে সাক্ষী রেখে গুড্ডি সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় অনুজ। তবে গুড্ডি সঙ্গে বিয়ে এই ব্যাপারটা পুরোপুরি ভাবে লুকিয়ে যায় সকলের কাছ থেকে।

তবে সত্যি তো বেশিদিন চাপা থাকে না। শিরিন এবং অনুজের বিয়ের দিনই গুড্ডি এবং অনুজের বিয়ের আসল সত্যিটা সামনে আসে। তারপর থেকেই অনেক ঝামেলা ঝঞ্ঝাট সহ্য করতে হয় অনেক অপমান ও জোটে গুড্ডির কপালে। অনুজের বাড়ির কেউই গুড্ডি কে অনুজের স্ত্রী হিসেবে মেনে নেয় না।

আরও পড়ুন: অনির্বাণের বিয়ের খবর মেনে নিতে পারেননি সৃজিত মুখার্জী! হৃদয় ভঙ্গ হয়েছে পরিচালকের

এমনকি অনুজ ও অস্বীকার করে। তবে এরপর ধীরে ধীরে গুড্ডি প্রতি অনুজ দুর্বল হয়ে পড়ে। এভাবেই এগোতে থাকে গল্প। বর্তমানে শিরিন মাঝখান থেকে সরে আসতে চাইলেও গুড্ডিকে কিছুতেই যেতে দেয় না। এভাবেই ত্রিকোণ সম্পর্কের গল্প এগোচ্ছে।

সম্প্রতি চ্যানেলের পক্ষ থেকে ধারাবাহিকের একটি পর্বের ভিডিও ক্লিপ সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে গুড্ডির কলেজের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছে অনুজ এবং গুড্ডি অনুজকে উত্তরীয় দিয়ে স্বাগত জানাচ্ছে। সম্প্রতি এই ভিডিওটি পাঁচ হাজার মানুষ লাইক করেছেন এবং কমেন্ট বক্সে অনেকেই এই ধারাবাহিকে নিয়ে নেতিবাচক সমালোচনা করেছেন।

আরও পড়ুন: স্বামী স্ত্রীর সম্পর্ক এবার কাঠগড়ার, তিন্নির জন্য গুনগুন এবং সৌজন্যের সম্পর্কে দেখা দিলো ভাঙ্গন, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment