Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 July 2026

জেলখেটে গুণধর আরিয়ান বাড়ি ফিরতেই উৎসব শুরু ‘মন্নতে’! ১০ কোটি টাকায় ধুমধাম করে পালন হবে সুপারস্টার শাহরুখ-পুত্রের জন্মদিন

জেলখেটে গুণধর আরিয়ান বাড়ি ফিরতেই উৎসব শুরু ‘মন্নতে’! ১০ কোটি টাকায় ধুমধাম করে পালন হবে সুপারস্টার শাহরুখ-পুত্রের জন্মদিন

চলতি মাসে এক বিলাসবহুল জাহাজের পার্টি থেকে প্রথমে আটক এবং তারপরে গ্রেফতার হয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান. এরপর একাধিকবার তার জামিন নাকচ হয়ে যাওয়ায় বেশ চাপে পড়ে গিয়েছিল বলিউডের কিং খানের পরিবার. কিন্তু শেষ পর্যন্ত জামিন মিলেছে আরিয়ানের এবং গতকালই পুলিশের ঘেরাটোপে আবার বাড়ি ফিরেছেন আরিয়ান খান। তার পরেই জানা গিয়েছে ধীরে ধীরে আবার খুশির হাওয়া তৈরি হচ্ছে মন্নতে।

প্রসঙ্গত আর দু’দিন পরেই শাহরুখ খানের জন্মদিন। এই কঠিন পরিস্থিতিতে প্রথমে ঠিক হয়েছিল এ বছর জন্মদিন পালন করা হবে না। কিন্তু শেষ পর্যন্ত ছেলে বাড়ি ফেরায় ঘরোয়াভাবে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড বাদশা। পাশাপাশি প্রতিবছরের নিয়ম মেনে এবারও অনুগামীদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যাবে তাকে। কঠিন সময়ে পাশে থাকার জন্য অনুগামীদের ধন্যবাদ জানাতে চান শাহরুখ খান।

এ মাসের ১৩ তারিখে জন্মদিন আরিয়ান খানেরও। জেল খেটে ছেলে বাড়ি ফিরে আসতে পারায় এবার ঘরোয়াভাবে অনুষ্ঠান করা হবে আরিয়ানের জন্মদিনের। পাশাপাশি আরিয়ানের গ্রেপ্তারির কারণে সমস্ত রকম ছবির শুটিং থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়েছিলেন শাহরুখ খান। ঠিক করেছিলেন ছেলে জামিন না পাওয়া পর্যন্ত কাজ করবেন না তিনি। তবে আরিয়ান এবার বাড়ি ফেরায় খুব শীঘ্রই স্পেন এবং রাশিয়ায় ছবির শুটিং করতে উড়ে যেতে দেখা যাবে শাহরুখ খানকে।

আরও পড়ুন: ‘আমি কাউকে আঘাত দিতে চাইনি, অভিষেকদার মেয়ে হতে চাইনি, আমি আমার নিজের বাবাকে নিয়েই খুশি’! ‘ড্যাডি’ বিতর্কে অভিষেক চ্যাটার্জিকে নিয়ে মুখ খুললেন তৃণা সাহা, মুখ খুললেন অভিনেত্রী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment