Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

মাস্ক ছাড়া রাস্তায় এলেই মাথায় পড়ছে হনুমানের গদা, প্রাক্তন কাউন্সিলরের নয় উদ্যোগ

মাস্ক ছাড়া রাস্তায় এলেই মাথায় পড়ছে হনুমানের গদা, প্রাক্তন কাউন্সিলরের নয় উদ্যোগ

রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে গদা হাতে হনুমানজি। মাস্ক ছাড়া কেউ রাস্তায় বেরোলেই তাঁর মাথায় পড়ছে হনুমানের গদা। এমন ছবি ধরা পড়েছে হাওড়ার ২৭ নম্বর ওয়ার্ডে। মধ্য হাওড়ার কালিবাবুর বাজার এলাকায় অনেকেই মুখে মাস্ক ছাড়া বাজার করতে আসেন। আর তাঁদের দেখতে পেয়েও গদা নিয়ে ছুটে আসেন হনুমানজি।

হাওড়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মল্লিকা রায়চৌধুরীর উদ্যোগে এলাকায় চালানো হল কোভিড সচেতনার প্রচার। তিনি সঙ্গে নিলেন গদা হাতে হনুমানজিকে। মাস্কহীন পথচারীকে দাঁড় করাচ্ছেন হনুমান। মাথায় পড়ছে হনুমানের গদার টোকা। তারপরই পথচারীকে মাস্ক পরিয়ে দিচ্ছেন মল্লিকা রায়চৌধুরী।

করোনা সংক্রমণের নিরিখে প্রথমে আছেন কলকাতার নাম। দ্বিতীয় স্থানে আছে উত্তর ২৪ পরগনা আর তৃতীয় স্থানে আছে হাওড়া জেলা। এই অবস্থায় মানুষদের সচেতন করতে পথে নামেন হাওড়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মল্লিকা রায়চৌধুরী।

আরও পড়ুন: হুইল চেয়ারে বসেই পুরুলিয়ায় জোড়া সভা থেকে বিজেপিকে তোপ মমতার, দেখুন ফটো গ্যালারি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal