টলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন শুভশ্রী গাঙ্গুলী। ওডিয়া ছবি দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করলেও, পরবর্তীকালে টলিউডের অন্যতম হিট ছবি জিৎ অভিনীত ‘পিতৃভূমি’র মাধ্যমেই টলিউড ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটে শুভশ্রীর। এরপর থেকেই তিনি একটার পর একটা সুযোগ পেতে থাকেন, যা তাকে আজকের জায়গায় পৌঁছাতে সহায়তা করেছে। শুরুর দিন থেকে আজ পর্যন্ত একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়ে যাচ্ছেন অভিনেত্রী।
২০১৯’এ টলিউডের জনপ্রিয় পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তীর সাথেই বিবাহবন্ধনে আবদ্ধ হন শুভশ্রী গাঙ্গুলী। এর পরের বছরেই এই তারকা জুটির কোল আলো করে আসে ইউভান। চলতি বছরের সেপ্টেম্বর মাসে এক বছর পূর্ণ করল এই একরত্তি। নিজের এই একরত্তি ছেলে ও তারকা বরকে নিয়ে বেশ ভালই রয়েছেন অভিনেত্রী। তার ঝলক মেলে তাদের সোশ্যাল মিডিয়ার পাতাতেই। বর্তমানে অভিনেত্রী জি বাংলার অন্যতম জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’এর মঞ্চে বিচারক হিসেবে রয়েছেন। এর পাশাপাশি চালিয়ে যাচ্ছেন অভিনয়ও। কাজ এবং সংসার দুই নিয়ে বেশ আনন্দেই রয়েছেন অভিনেত্রী।
বর্তমানে অভিনেত্রীকে অভিনয়ের পাশাপাশি একাধিক ফটোশুটে অংশগ্রহণ করতেও দেখা যায়। সেই ছবি প্রায়ই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নেন তিনি, যা নিমেষের মধ্যে ভাইরাল হয় তার অনুরাগীদের মধ্যে। সম্প্রতি অভিনেত্রী একটি বোল্ড ফটোশুটে অংশগ্রহণ করেছিলেন, সেই ছবিই এখন কাঁপাচ্ছে গোটা নেটদুনিয়া। উষ্ণতা ছড়িয়েছে তার পুরুষভক্তদের মাঝে।
সম্প্রতি অভিনেত্রীর ফটোশুটের যে ছবিটি ভাইরাল হয়েছে সেখানে অভিনেত্রীকে একটি কালো রঙের ছোট ওয়েস্টার্ন পোশাকে দেখা গিয়েছে, যাতে তার অন্তর্বাস ছিল স্পষ্ট। মাথায় ছিল কালো মানানসই টুপি, পায়ে সিলভার রঙের ঝকমকে লম্বা জুতো। নুড মেকাপে একেবারে লাস্যময়ী রূপে সোশ্যাল মিডিয়ায় দেখা দিয়েছেন তিনি। মুগ্ধ করেছে সকল নেটিজেনদের পাশাপাশি তার অনুরাগীদেরও।
খুব শীঘ্রই রাজ চক্রবর্তী পরিচালিত শুভশ্রী গাঙ্গুলী অভিনীত ‘ধর্মযুদ্ধ’ ছবিটি মুক্তি পেতে চলেছে। ‘পরিণীতা’ ছবির পর এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী। এই ছবিতে তার পাশাপাশি অভিনয় করছেন স্বাতীলেখা সেনগুপ্ত, সোহম চক্রবর্তী, পার্নো মিত্র ও ঋত্বিক চক্রবর্তী। ২০২২’এর ২১’শে জানুয়ারি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তীর ‘ধর্মযুদ্ধ’। মুখিয়ে রয়েছেন সিনেমাপ্রেমীরা।




