কিছুদিন আগেই স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকটির কাছে টিআরপি তালিকার শীর্ষস্থান হারাতে হয়েছে জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিটিকে। তারপর থেকেই আগের মত দর্শকদের মনোযোগ আকর্ষণ করার জন্য নিত্যনতুন বদল আসতে দেখা যাচ্ছিল ‘মিঠাই’ ধারাবাহিকের গল্পে। ধারাবাহিকের অনুগামীরা মনে করছিলেন এই সমস্ত নতুন গল্পের মাধ্যমে হয়তো আবার টিআরপি তালিকার শীর্ষস্থানটি ‘গাঁটছড়া’ ধারাবাহিকের থেকে ছিনিয়ে নিয়ে ‘মিঠাই’ বাংলাসেরা ধারাবাহিক হয়ে উঠতে সক্ষম হবে।
কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় ‘মিঠাই’ ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশিত হতেই তীব্র বিরক্ত হতে দেখা গেল ধারাবাহিক অনুগামীদের। কারণ এদিন সোশ্যাল মিডিয়ায় মিঠাইয়ের যে নতুন প্রোমো ভাগ করে নেওয়া হয়েছে জি বাংলা চ্যানেলের তরফে, সেখানে দেখা গিয়েছে গাড়ি দুর্ঘটনায় পড়ে স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে ধারাবাহিকের নায়ক সিদ্ধার্থ ওরফে সকলের প্রিয় উচ্ছেবাবুর।
কিন্তু তারপরেই আবারো গায়ক হিসেবে হঠাৎই মিঠাই এর সামনে আত্মপ্রকাশ করে সিদ্ধার্থ। বলাই বাহুল্য এই গল্প দেখে যারপরনাই বিরক্ত হয়েছেন দর্শকরা। তারা মনে করছেন এ ধরনের গল্প এর আগে একাধিক ধারাবাহিকে তারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন।
তাই ‘মিঠাই’ ধারাবাহিকের কাছ থেকে তাদের প্রত্যাশা ছিল নতুন কিছু দেখার। কিন্তু এই বস্তাপচা গল্প দেখার পর সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয়েছে ‘মিঠাই’ ধারাবাহিকের এই নতুন প্রোমোটিকে।
View this post on Instagram
আরও পড়ুন: কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে শাহরুখ, সৌরভ, অনুপস্থিত অমিতাভ, বাংলাই সেরা, বললেন মমতা




