Gold ₹144,700/10g
Silver ₹242.21/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
6 July 2026

‘উনি বহুবার কাজ চেয়েছেন, আমরা দিতে পারিনি, তাই হয়তো ওনার এই মন্তব্য’! বিপ্লব চট্টোপাধ্যায়কে নিয়ে এবার মুখ খুললেন লীনা গঙ্গোপাধ্যায়, ভাইরাল ভিডিও

‘উনি বহুবার কাজ চেয়েছেন, আমরা দিতে পারিনি, তাই হয়তো ওনার এই মন্তব্য’! বিপ্লব চট্টোপাধ্যায়কে নিয়ে এবার মুখ খুললেন লীনা গঙ্গোপাধ্যায়, ভাইরাল ভিডিও

কিছুদিন আগে সংবাদমাধ্যমের সামনেই বাংলা সিরিয়াল নিয়ে কথা বলতে গিয়ে টলিউডের অন্যতম প্রবীণ অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় এক বিস্ফোরক মন্তব্য করে বসেছিলেন। তিনি জানিয়েছিলেন তার বাড়ির সদস্যরা মাঝেমধ্যেই বাংলা সিরিয়াল দেখেন কিন্তু তিনি তা দেখতে পারেন না।

কারণ সিরিয়ালের মাধ্যমে সমাজে অতিরিক্ত নেতিবাচকতা ছড়ানো হচ্ছে বলে তিনি মনে করেন তার পাশাপাশি এই ধরনের সিরিয়াল যারা তৈরি করছেন তাদেরকে গুলি করে মারা উচিত বলে মন্তব্য করতে দেখা গিয়েছিল তাকে। টলিউডের অন্যতম জনপ্রিয় চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ের নাম নিয়ে এই কুমন্তব্য করার জন্য সোশ্যাল মিডিয়ায় সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল প্রবীণ অভিনেতাকে এবার গোটা বিষয়টি নিয়ে পাল্টা মুখ খুলতে দেখা গেল লীনা গঙ্গোপাধ্যায়কে।

সম্প্রতি সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে লেখিকা জানিয়েছেন বিপ্লব চট্টোপাধ্যায় পরে তার কাছে ক্ষমা চেয়েছেন তাই গোটা বিষয়টি নিয়ে তিনি আর জলঘোলা করতে চান না। তবে তার পাশাপাশি তিনি জানিয়েছেন বিপ্লব চট্টোপাধ্যায় বহুবার তাকে ফোন করে তার কাছ থেকে কাজ চেয়েছিলেন।

আরও পড়ুন: কথা ফুটেছে একরত্তি ইউভানের মুখে! আধো আধো বোল ফুটেছে একরত্তি ইউভানের মুখে, ভিডিয়োতে কথা বলল ইউভান, আধো কণ্ঠে কী বার্তা দিল মায়ের অনুরাগীদের? ভাইরাল ভিডিয়ো

কিন্তু বিভিন্ন কারণে সেই কাজ তিনি দিয়ে উঠতে পারেননি। সেই কারণেই বাংলা সিরিয়াল নিয়ে এই নেতিবাচক মন্তব্য করেছেন অভিনেতা, এমনটাই মনে করছেন লীনা গঙ্গোপাধ্যায়। তবে পাশাপাশি এদিন লেখিকা জানিয়েছেন বিপ্লব চট্টোপাধ্যায়ের মন্তব্যকে আর গুরুত্ব দিতে তিনি নারাজ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment