সোশ্যাল মিডিয়ার দৌলতে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে হামেশাই নানান রকম কটাক্ষের শিকার হতে হয়। তবে এবার নেটিজেনরা তার বদলে যাওয়ার শারীরিক গঠন নিয়ে ব্যাক্তিগত আক্রমন করে বসলেন অভিনেত্রীকে। প্রসঙ্গত জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের মঞ্চে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।
তখনই দর্শকদের একাংশ মন্তব্য করেছিলেন আগের থেকে অনেক মোটা হয়ে গিয়েছেন শ্রাবন্তী। এবার একটি হাতির সঙ্গে ছবি পোস্ট করে আবারও বডি শেমিং এর শিকার হতে হল তাকে।
প্রসঙ্গত এদিন সোশ্যাল মিডিয়ায় একটি হাতির সঙ্গে ফটো পোস্ট করে অভিনেত্রী লেখেন সকলের উচিত অন্যান্য প্রাণীদের প্রতি সদয় হওয়া। এই ছবি ভাইরাল হতেই কুমন্তব্য ভরতে থাকে শ্রাবন্তীর কমেন্ট বক্স। কেউ বলেন শ্রাবন্তী এবং হাতির চেহারার মধ্যে প্রচুর সাদৃশ্য। পাশাপাশি কেউ কেউ আরো এক ধাপ এগিয়ে হাতিটিকে বিয়ে করে নেওয়ার পরামর্শ দিয়ে বসেন অভিনেত্রীকে।
তবে প্রসঙ্গত শ্রাবন্তী কিন্তু এই সমস্ত কটাক্ষকে বরাবরই এড়িয়ে চলতে পছন্দ করেন। যে কারণে এদিনও কোনরকম প্রত্যুত্তর’ পাওয়া যায়নি অভিনেত্রী তরফ থেকে। বরং তিনি মলদ্বীপ থেকে বেড়িয়ে এসে ডুয়ার্সের পর এবার কাশ্মীর ভ্রমণে দিয়েছেন বলে জানা গেছে টলিউডের অন্দর থেকে। তবে ছবি পোস্ট করলেই এখন নিয়মিত আক্রমণের শিকার হতে হচ্ছে শ্রাবন্তীকে।




