Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 June 2026

তাপপ্রবাহের হাত থেকে এখনই রেহাই নেই; স্বস্তির মধ্যেও তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা 

তাপপ্রবাহের হাত থেকে এখনই রেহাই নেই; স্বস্তির মধ্যেও তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা 

শুক্রবার বিকেলের পর থেকে বৃষ্টির জেরে কিছুটা স্বস্তিতে রাজ্যবাসী।  শনিবারও সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। কলকাতায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে এর মধ্যেই আশঙ্কার খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার পর্যন্ত রাজ্যের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সম্ভবনা থাকছে বলে খবর।

উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহ চলবে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় জারি থাকবে তাপপ্রবাহ। শনিবার থেকে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার বিক্ষিপ্ত এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বুধবার পর্যন্ত পরিস্থিতি একই থাকবে বলে হাওয়া অফিস জানিয়েছে।

যদিও রবিবার থেকেই পাহাড়ে বৃষ্টি শুরু হবে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রসঙ্গত, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস ছিল। সর্বচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন: মাদককাণ্ডে জামিন পেলেন বিজেপি নেতা পামেলা গোস্বামী 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal