Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
21 July 2026

ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ভিজবে পাঁচ জেলা; আবহাওয়ার বদল নিয়ে যা জানাল হাওয়া অফিস 

ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ভিজবে পাঁচ জেলা; আবহাওয়ার বদল নিয়ে যা জানাল হাওয়া অফিস 

কখনও রোদ কখনও বৃষ্টি। রাজ্যের আবহাওয়া এখন এমনই খামখেয়ালি। এর মধ্যেই আদ্রতাজনিত অস্বস্তি তো আছেই। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। সেই সঙ্গে গরমের অস্বস্তিও বাড়বে। যদিও উত্তরবঙ্গের পাঁচ জেলার জন্য বড় খবর দিল আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় আগামী ২১ আগস্ট থেকে ২৬ আগস্ট ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচ জেলা আগামী সপ্তাহের সোমবার থেকে ভারী বৃষ্টিতে ভাসবে। অতি বৃষ্টির কারণে পাঁচ জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন সেভাবে বৃষ্টির সম্ভবনা নেই বলেই আবহাওয়া দফতর জানিয়েছে। জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দু এক পশলা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অদ্রতাজনিত অস্বস্তি থাকবেই।

আরও পড়ুন: অমৃতের সন্ধানে থমকে মাদক কাণ্ডের তদন্ত! গ্রেফতার আরও এক

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal