Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

আজ রাত থেকেই বাড়বে বৃষ্টির দাপট, ভারী থেকে অতিভারী বর্ষণ দক্ষিণবঙ্গ জুড়ে; আর কী বলছে হাওয়া অফিস? 

আজ রাত থেকেই বাড়বে বৃষ্টির দাপট, ভারী থেকে অতিভারী বর্ষণ দক্ষিণবঙ্গ জুড়ে; আর কী বলছে হাওয়া অফিস? 

অবশেষে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও অতিভারী বৃষ্টিও হতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। মঙ্গলবার রাত থেকেই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

এদিনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া। এই পাঁচটি জেলায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বাকি কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। যে কারণে এই জেলাগুলোতেও হলুদ সতর্কতা জারি হয়েছে।

বুধবারও সারাদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদনীপুরে বজ্রবিদুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝেই রাজস্থানে লাভ জিহাদের বলি আফরাজুলের মেয়েকে চাকরির নিয়োগপত্র।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal