দক্ষিণবঙ্গের প্রায় সব অংশেই মৌসুমী বায়ু পৌঁছে গিয়েছে। যার জেরে আগামী ২৪ ঘন্টার মধ্যেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী শুক্র, শনি ২ দিনই দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় বজ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কার রয়েছে বলছে সতর্ক করেছে আবহাওয়া দফতর। চলতি সপ্তাহেই বাজ পড়ে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। যে কারণে আগাম সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
জানা গিয়েছে পশ্চিমের জেলাগুলো থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। কলকাতা সহ আশপাশের জেলাতেও বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে অদ্রতাজনিত অস্বস্তি থাকবে বলেও হাওয়া অফিস জানিয়েছে।
আরও পড়ুন: বাড়ি ভাঙ্গায় ২০ হাজার, গবাদি পশুর জন্য ৩০ হাজার, যশের ত্রাণে কোথায় কত ক্ষতিপূরণ?
এদিকে উত্তরবঙ্গের জেলায় জেলায়ও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। শুক্র ও শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে।




