Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
19 July 2026

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও

আগামী কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস গোটা রাজ্যে। আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করছে। ফলে উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। শুক্রবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। শনিবার শহরের আকাশ প্রধানত মেঘলা থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি ওড়িশা উপকূল অতিক্রম করে স্থলভূমিতে প্রবেশ করেছে। যার প্রভাবে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্পের মাত্রা কিছুটা বেড়েছে।

আরও পড়ুন: দরজা খোলা রেখেই ছুটল মেট্রো, কেন এমন বিভ্রাট, কী বলছে মেট্রো রেল?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal