Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
30 June 2026

দুর্গাপূজার মুখে বাংলাদেশি থেকে রাজ‍্যে এল ইলিশ

দুর্গাপূজার মুখে বাংলাদেশি থেকে রাজ‍্যে এল ইলিশ

পুজোর আগে সুখবর বাংলার মাছপ্রেমীদের জন্য। দুর্গাপুজোর মুখে ভারত তথা পশ্চিমবঙ্গে ইলিশ পাঠাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।মঙ্গলবার রাতে ভারতে এসেছে পদ্মার ইলিশ। ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত দিয়ে রাজ্যে আসে ইলিশ ৮টি ট্রাক।
জানা গিয়েছে প্রায় ৪০ মেট্রিক টন ইলিশ এদেশে এসেছে। আগামী ৫ অক্টোবর পর্যন্ত আসবে ইলিশ। বাংলাদেশের রপ্তানি করা মাছের ওজন প্রায় ১ কেজি থেকে দেড় কেজির মধ্যে। ব্যবসায়ীদের ধারণা দাম মধ্যবিত্তের নাগালে থাকবে।বৃহস্পতিবার থেকে রাজ্যের বিভিন্ন বাজারে পাওয়া যাবে পদ্মার এই রুপোলি শস্য। চলতি বছরে বাংলাদেশের ইউনুস সরকার প্রায় ১২০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করবে। এর জন্য ৩৭টি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। ২০১২ সালে জলবণ্টন চুক্তি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বিবাদের জেরে ইলিশ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে তৎকালীন হাসিনা সরকার।
যদিও তারপর হাসিনা সরকার পুজোর আগে এদেশে ইলিশ রপ্তানি করে। গত বছর বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের কারণে শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। ক্ষমতায় রয়েছে অন্তর্বর্তী সরকার। এরপরই ওই দেশে ভারত বিরোধী আন্দোলনের জেরে দু’দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের অবনতি ঘটে।
গত বছর বাংলাদেশ সরকার ২৪২০ মেট্রিক টন ইলিশ ভারতের রপ্তানির জন্য অনুমতি দিয়েছিল। কিন্তু এক মাস সময়সীমার মধ্যে এপারের মাছ ব্যবসায়ীরা মাত্র ৫৭৭ মেট্রিক টন ইলিশ ঢাকা থেকে আমদানি করতে পেরেছিলেন।

আরও পড়ুন: মমতা সরকারে ১৭ নতুন মুখ, ৯ মহিলা মন্ত্রী, রাজভবনে শেষ সংক্ষিপ্ততম শপথ অনুষ্ঠান

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal