Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

‘তাঁর মৃত্যু অভিনয় জগতের এক বড় ক্ষতি’, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

‘তাঁর মৃত্যু অভিনয় জগতের এক বড় ক্ষতি’, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

সোনালী চক্রবর্তীর প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর মৃত্যু অভিনয় জগতের এক বড় ক্ষতি, ফেসবুকে পোস্ট করে শোকজ্ঞাপন করলেন মমতা ব্যানার্জি। সোনালী চক্রবর্তীর অভিনীত ছবি ও সিরিয়ালের উল্লেখ করে মুখ্যমন্ত্রী লেখেন, তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র দাদার কীর্তি, সংসার সংগ্রাম ইত্যাদি। চলচ্চিত্র ছাড়াও জননী, গাঁটছড়া ইত্যাদি জনপ্রিয় টিভি সিরিয়ালে তিনি অভিনয় করেছেন। তাঁর মৃত্যু অভিনয় জগতের এক বড় ক্ষতি। আমি সোনালি চক্রবর্তীর স্বামী শংকর চক্রবর্তী সহ অন্যান্য পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

আরও পড়ুন: পাখির চোখ কর্মসংস্থান; জেলায় জেলায় ক্ষুদ্র শিল্পতালুক গড়তে উদ্যোগী  রাজ্য 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন অভিনেতা সোনালী চক্রবর্তী তথা শংকর চক্রবর্তীর স্ত্রী। তাঁর মৃত্যুর খবর জানান স্বামী শংকর চক্রবর্তী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৯ বছর। কেওড়াতলা মহাশ্মশানে সোনালি চক্রবর্তীর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal