Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
2 July 2026

পার্ক হোটেলের পর হিন্দুস্তান ইন্টারন্যাশনাল, করোনা বিধিভঙ্গ করে চলল নাইট পার্টি

পার্ক হোটেলের পর হিন্দুস্তান ইন্টারন্যাশনাল, করোনা বিধিভঙ্গ করে চলল নাইট পার্টি

করোনা বিধিভঙ্গের অভিযোগ উঠল হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালের বিরুদ্ধে। ১০ জুলাই এই হোটেলে একটি জন্মদিনের পার্টি হয়েছিল। কয়েকদিন আগে পার্ক হোটেলে করোনা বিধিভঙ্গ করে পার্টি করার অভিযোগ ওঠে এসেছিল। জানা গেছে পার্ক হোটেলে যে রাতে পার্টি চলেছিল, সেই রাতেই হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালে পার্টি হয়েছিল।

ঘটনায় আবগারি দফতর হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবে। সেই রাতে মদ সরবরাহ করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখবে আবগারি দফতরের আধিকারিকরা। ঘটনায় হোটেলের ম্যানেজারকে তলব করা হয়েছে।

গত সপ্তাহেই করোনা প্রটোকল ভেঙে মধ্যরাতে পার্কস্ট্রিটের পার্ক হোটেলে নাইট পার্টি হয়। খবর পেয়ে বাধা দিতে গেলে পুলিশের ওপর চড়াও হয় কয়েকজন। গ্রেফতার করা হয় ৩৭ জনকে। কয়েকটি বিলাসবহুল গাড়ি সমেত বাজেয়াপ্ত করা হয় বিদেশি মদের বোতল ও গাঁজা।

আরও পড়ুন: তাপমাত্রা বাড়তে পারে ৩-৫ ডিগ্রি; আগামী ৫ দিনে তীব্র দাবদাহের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর 

ঘটনার তদন্তে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য ১০ জনকে তলব করেছে লালবাজারে। ওই রাতের হোটেলের সিসিটিভি ফুটেজ চেয়েছে আবগারি দফতর। হোটেল কর্তৃপক্ষ ফবি করেছে, সেই রাতে তারা মদ সরবরাহ করেনি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal