Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

অতীতকে ভুলে বর্তমানকে সঙ্গে নিয়ে কেমন কাটলো অঙ্কিতা লোখান্ডের “ভালোবাসার দিবস”?

অতীতকে ভুলে বর্তমানকে সঙ্গে নিয়ে কেমন কাটলো অঙ্কিতা লোখান্ডের “ভালোবাসার দিবস”?

২০২১ এর ভ্যালেন্টাইন্স ডে টেলি অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের কাছে স্মৃতির পাতায় স্বর্ণোজ্জ্বল হয়ে থাকবে হয়তো‌। ফিয়ান্সে ভিকি জৈনের সঙ্গে হাতে হাত রেখে চলতে চায় অঙ্কিতা। তাই ভালোবাসাকে অটুট রাখতে এবং কাছের মানুষকে আরও কাছে পেতে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে হবু বরের সঙ্গে ছুটি কাটালেন বরফের শহর সিমলাতে। তারই কিছু মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিতে ইনস্টাগ্রামে পোস্ট করলেন ভালোবাসার ছোট ছোট মুহূর্তগুলো।

বুধবার, প্রয়াত সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা বর্তমান প্রেমিক তথা হবু বরের সঙ্গে ভালোবাসার দিন উদযাপনের একটি ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নেয় ফ্যানেরদের সঙ্গে। ছবিতে অঙ্কিতাকে দেখা যাচ্ছে কালো রঙের একটি টপে। অন্যদিকে ভিকি জৈনের পরনে পিচ রঙয়ের একটি জ্যাকেট। রোদ ঝলমলে সকালের ছবিতে উভয়কেই উজ্জল দেখাচ্ছিল। কাছের মানুষকে উদ্দেশ্য করে শেয়ার করা ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “#valentinedairies 2021 with one and only Mr. Jain”.

 

আরও পড়ুন: পুলিশের উর্দি পড়ে কাজের ফাঁকে ভুবন বাদ্যকর এর কাঁচা বাদাম গানে উদ্দাম নাচ ৫ জন পুলিশ কর্মীর, তুমুল ভাইরাল ভিডিও

এছাড়াও অঙ্কিতা লোখান্ডের ইনস্টাগ্রামে দেওয়ালে সুইমস্যুট পরিহিত একগুচ্ছ হট ছবিতে দেখা গেছে সুশান্তের প্রাক্তনীকে। সিমলার শীতল বাতাসে উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে অঙ্কিতা। ছবিতে ক্যাপশন জুড়েছেন, “Don’t be easy to define. / Let them wonder about you.”

 

এখানেই শেষ নয়, অঙ্কিতার সিমলা ডাইরিতে যুক্ত হয়েছে সিমলায় ছুটি কাটানোর মজার মুহূর্তের ভিডিও। যেখানে শান্তশিষ্ট অঙ্কিতাকে একেবারে অন্য রূপে দেখা যাচ্ছে।

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment