Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 July 2026

‘তেজস্বী কীভাবে জিতে গেল?’, বিগ বসের ফলাফল নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ টেলি তারকাদের, তেজস্বী প্রকাশের বিগবস জয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক, উঠে এসেছে অসংখ্য প্রশ্ন, ধিক্কার

‘তেজস্বী কীভাবে জিতে গেল?’, বিগ বসের ফলাফল নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ টেলি তারকাদের, তেজস্বী প্রকাশের বিগবস জয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক, উঠে এসেছে অসংখ্য প্রশ্ন, ধিক্কার

গত ৩০শে জানুয়ারি ছিল হিন্দি টিভির অন্যতম জনপ্রিয় শো বিগ বস’-সিজন ১৫ এর গ্র্যান্ড ফিনালে। এন্টারটেইনমেন্ট শো গুলির মধ্যে বিগ বস অন্যতম। হাজার হাজার দর্শকের পছন্দের শো এটি। আর এই শোভার এবারের বিজয়ী কে জানার জন্যই কাল গোটা দুনিয়ায় অপেক্ষা করেছিল অসংখ্য ভক্ত। শেষমেষ বিগ বস সিজন ১৫ সেরার শিরোপা মুকুট ছিনিয়ে নিল তেজস্বী প্রকাশ। তবে তেজস্বী প্রকাশের এই জয়ের বিশেষ খুশি হননি দর্শকেরা। কি করে হঠাৎ তেজস্বী এই শিরোপা জয় করে নিল তা নিয়ে উঠেছে অসংখ্য প্রশ্ন।

নেটিজেনদের মধ্যে থেকেই একাধিক কথা উঠে এসেছে তেজস্বী কে ঘিরে। প্রতীককের মতোন একজন জনপ্রিয় সেলিব্রেটি কে পিছনে ফেলে কি করে তেজস্বী প্রকাশের মতো একজন প্রতিযোগী বিগবসের সেরার শিরোপা জিততে পারে তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে। এমন কি অভিনেত্রী গওহর খান তো টুইটারে স্পষ্টই লিখে ফেললেন, তেজস্বী একেবারেই এই খেতাবের যোগ্য নয়! এছাড়াও শেফালি জরিওয়ালা লিখলেন, ”বিগ বস না জিতলেও, প্রতীক দর্শকদের মন জয় করেছে।”

অভিনেত্রী গওহর খান জানিয়েছেন “বিগবসের বিজেতা যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা একজন এবং সেটি হল প্রতীক, প্রতীক হয়তো জিততে পারেনি কিন্তু দর্শকের মনে সে বিশেষ জায়গা করে নিয়েছে এবং দর্শকদের মন জয় করেছে সে।” তেজস্বির জয়ের পেছনে কী কারণ তা খুঁজে পাচ্ছিনা নেটিজেনরা। সকলের কাছেই পরিষ্কার ছিল যে প্রতীকই হবে বিজয়ী কিন্তু তেজস্বী র মাথায় বিজয়ীর মুকুট ওঠার পরে হতবাক হয়েছেন প্রত্যেকে।

আরও পড়ুন: সুশান্তের মৃত্যু রহস্যে এবার নতুন মোড়, নয়া তথ্য প্রকাশ করলেন রিয়া চক্রবর্তীর আইনজীবী!

বিগ বসের ঘরে কখনো তেজস্বী প্রকাশ ততটা জনপ্রিয় ছিলেন না। সবসময় করণ কুন্দ্রা, প্রতীক ও শামিতা শেটি মধ্যে লড়াই হত। তেজস্বির জয়ের পড়ে সকলেই বলেছে যে এই জয়ের পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে, অনেকেই এবার বলছেন বিগ বস পুরোটাই স্ক্রিপ্টেট।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment