Gold ₹1,44,850/10g
Silver ₹242.50/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 June 2026

শুত্রুবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২ এপ্রিল ২০২১

শুত্রুবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২ এপ্রিল ২০২১

আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি মেষ, আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও মঙ্গল। ২ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর চন্দ্রর প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা: ২,১১,২০,২৯। আপনার শুভ বর্ণ: লাল ও সাদা। শুভ গ্রহ ও বার: সোম ও মঙ্গল। শুভ রত্ন: রক্তপ্রবাল ও মুক্তা। আজকের দিনের শুভ রং: আজ আপনার জন্য লাল ও সাদা বর্ণের পোশাক শুভ ফল বয়ে আনতে পারে। জ্যোতিষ শাস্ত্র মতে আজকের সু-সময়: সকাল: ৬:০২-৭:৩৫, ৮:২৬-১০:৫৪ দুপর: ১:২৩-৩:০২, বিকাল: ৪:৪১-৬:১৮, রাত: ৭:২৩-৯:২৫, ১০:৫৯-১১:৪৫ পর্যন্ত। চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। ৫মী তিথি, দুপুর: ১:৫৪ পর্যন্ত পরে ৬ষ্ঠী তিথি চলবে। আজকের দিনে নিষিদ্ধ খাদ্য: আজ দুপুর: ১:৫৪ পর্যন্ত বেল পরে নিম খাওয়া নিষেধ।

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। সকাল সকাল গৃহে পাওনাদারের আগমন হতে পারে। পুরোন কোনো আইনগত জটিলতার কারনে পুলিশী হয়রানির আশঙ্কা। আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের দূরত্ব বৃদ্ধি পাবে। মৃত আত্মীয়র ধন সম্পত্তি বন্টনের ক্ষেত্রে দেখা দেবে জটিলতা। ঝুঁকিপূর্ণ কাজে ক্ষতিগ্রস্ত হতে পারেন।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকার দিনটি শারীরিক ও মানসিক অবসাদকে জয় করার। রাশিপতি তুঙ্গী থাকার কারনে বড় ভাই বোনের সাহায্য সহযোগিতা পাবেন। তবে জীবন সাথীর সাথে দেখা দেবে ভুল বুঝাবুঝি। ব্যবসায়ীক ক্ষেত্রে অংশিদারদের সাথে ঝামেলা জটিলতা এড়িয়ে চলতে হবে। বিবাহের ক্ষেত্রে দেখা দেবে বাধা বিপত্তি।

আরও পড়ুন: রবিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ৪ এপ্রিল ২০২১

মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকার সময় ভালো যাবে না। অসুস্থদের দ্রুত আরোগ্য লাভের আশা কম। কর্মস্থলে সহকর্মীর সাহায্য পাওয়া যাবে। নিজের অশুভ ইচ্ছা গুলোকে নিয়ন্ত্রণ না করতে পারলে সকলের সামনে অপমান অপদস্ত হতে পারেন। কাজের লোকের সাথে বিরোধে না জড়ানোই ভালো। দূর্ণাম বদনাম থেকে সাবধান।

কর্কট রাশি: কর্কটের জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। প্রেম ভালোবাসায় আজ প্রতারিত হওয়ার ভয় প্রবল। মিথ্যে ভালোবাসার ফাঁদে পড়ে আর্থিক ভাবে প্রতারিত হওয়ার আশঙ্কা। শিল্পী ও মিডিয়াকর্মীদের দিনটি ভালো যাবে না। সন্তানের সাথে সাংসারিক বিষয়ে ভুল বুঝাবুঝির আশঙ্কা প্রবল। সৃজনশীল পেশাজীবীদের কোনো কার্যাদেশ বাতিল হতে পারে।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকার গৃহজীবনে হটাৎ করেই আত্মীয় বিরোধ দেখা দেবে। মায়ের সাথে সাংসারিক বিষয়ে জীবন সাথীর কথাকাটাকাটির আশঙ্কা প্রবল। আত্মীয়দের সাথে দেখা দেবে জটিলতা। কোনো অকৃতজ্ঞ আত্মীয়র প্রতি প্রচন্ড বিরক্ত হতে পারেন। স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধ এড়িয়ে চলতে হবে।

আরও পড়ুন: আজকের রাশিফল ২৩ নভেম্বর, আজ এই ২ রাশির জন্য খুবই খারাপ দিন হতে পারে

কন্যা রাশি: কন্যার জাতক জাতিকারা তথ্যগত বিভ্রান্তির কবলে পড়তে পারেন। সাংবাদিক মিডিয়াকর্মী ও গনমাধ্যমে কর্মরত ব্যক্তিদের সংক্রামন থেকে হতে হবে সতর্ক। ছোট ভাই বোনের সাথে ভুল বুঝাবুঝি বাড়তে থাকবে। আপনার বিশ্বাসের মূল্য তারা দিতে পারবে না। অনলাইন ক্রয় বিক্রয়ে সাবধান প্রতারিত হতে পারেন।

তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। শারীরিক ও মানসিক অবশাদে ভোগান্তির আশঙ্কা। করোনার কারনে আয় রোজগারের চেষ্টায় সাফল্য প্রাপ্তির আশা কম। ব্যবসায়ীদের বকেয়া টাকা পয়সা আদায়ে দেখা দেবে বাধ বিপত্তি । খুচরা ও পাইকারী বাণিজ্যে কাঙ্খীত লাভ হবে না। সামাজিক দুরত্ব মেনে চলতে কোনো অনুষ্ঠান বর্জন করতে পারেন।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি আয় রোজগারের ক্ষেত্রে ভালো যাবে না। মানসিক ভাবে অস্থিরতা বৃদ্ধি পাবে। শারীরিক ভাবে ও মানসিক ভাবে থাকবেন অস্থির। সাংসারিক বিষয়ে জীবন সাথীর সাথে তর্কে না জাড়ানোই হবে উত্তম। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনার অমনযোগিতার খেশারত গুণতে হতে পারে।

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকার আজ দূরের যাত্রার সুযোগ আসবে। সাপ্তাহিক ছুটি পাওয়াতে গৃহস্থালী কাজে থাকবেন ব্যস্ত। প্রবাস থেকে আত্মীয়র দেশে আগমন হতে পারে। আয়ের চেয়ে আজ ব্যবসায় ব্যয় হবে বেশী। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের আয় রোজগারে প্রশাসনিক জটিলতার ভয়। কোনো বিচারের রায় আপনার মনমতো হবে না।

মকর রাশি: মকর রাশির জাতক জাতিকার বন্ধু ভাগ্য আজ খুব একটা ভালো নয়। বড় ভাই বোনের সাথে দেখা দেবে ভুল বুঝাবুঝি। আয় রোজগারের ক্ষেত্রে অনভিপ্রেত বাধা বিপত্তির আশঙ্কা। পারিবারিক আয় রোজগারের উৎসে কোনো কারনে দেখা দেবে বাধা বিপত্তি। বন্ধুর দ্বারা আর্থিক প্রতারনার আশঙ্কা।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সামাজিক ও সাঙ্গঠনিক কাজে জটিলতা বৃদ্ধি পাবে। আপনার বিরুদ্ধে কোনো অপপ্রচার চলতে পারে। রাস্তাঘাটে সাবধানে থাকবেন। প্রভাবশালী ব্যক্তি আপনার সাথে গায়ে পড়ে বিবাদ তৈরীর চেষ্টায় লিপ্ত থাকবে। পিতার সাথে সাংসারিক বিষয়ে দেখা দেবে ভুল বুঝাবুঝি।

মীন রাশি: মীন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। ভাগ্য আপনাকে নিয়ে অপ্রত্যাশিত খেলা খেলতে পারে। শিক্ষকের দ্বারা প্রতারিত হতে পারেন। উচ্চ শিক্ষার্থে কোনো পরীক্ষায় অংশ নিলেও ফল হবে বিপরিত। বিদেশ যাত্রার চেষ্টায় দেখা দেবে রহস্যজনক জটিলতার। ধর্মীয় কাজে মানসিক শান্তি খুঁজে পেতে চেষ্টা করুন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Horoscope