Take a fresh look at your lifestyle.

সোমবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ৮ই মার্চ ২০২১

আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি মীন। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও বৃহস্পতি। ৮ তারিখে জন্ম হবার কারনে আপনার ওপর শনির প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যাঃ ৮,১৭,২৬। আপনার শুভ বর্ণ : হলুদ ও নীল। শুভ গ্রহ ও বার : বৃহস্পতি ও শনি। শুভ রতœ : পোখরাজ ও নীলা।

আজকের দিনের শুভ বর্ণ : আজ আপনার জন্য হলুদ ও নীল রং সৌভাগ্য বয়ে আনতে পারে।

জ্যোতিষশাস্ত্রানুসারে আজকের দিনের শুভ সময়: সকাল: ৬:২৭-৭:৫৬, ১১:০৫-১:২৬, বিকাল: ৩:৪৮-৫:২২ রাত: ৬:৫৮-৯:২৫, ১১:৫১-৩:০৬ পর্যন্ত।

চন্দ্রের অবস্থান : আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করবে। ১০মী তিথি সন্ধা: ৬:০৭ পরে ১১শী তিথি চলবে।

আজকের দিনের পরিত্যজ্য খাদ্য : আজ সন্ধা: ৬:০৭ পর্যন্ত কলমিশাক পরে শিম খাওয়া নিষেধ।

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার দিনটি ভাগ্য উন্নতির। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোনো আত্মীয়র পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে। জীবন জীবীকার উন্নতির জন্য বিদেশ যাত্রা করতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মীক যোগাযোগে সফল হতে পারবেন। কোনো ধর্মীয় কাজে অর্থ ব্যয় হবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে কাঙ্খীত সফলতা আশা করা যায়।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকার দিনটি নানা রকম ঝামেলার মধ্যে যাবে। কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভের আশা করতে পারেন। পাওনাদারের বকেয়া টাকা পয়সা শোধ করার সুযোগ আসবে। ব্যাংক ঋণ সংক্রান্ত বিষয়ে অগ্রগতির আশা। বীমার লভাংশ বা ব্যাংকের টাকার লাভ পেতে পারেন।

মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকার দিনটি দাম্পত্য ক্ষেত্রে অগ্রগতির। ব্যবসা বাণিজ্যে আজ আশানুরুপ লাভের যোগ। অংশিদারী কোনো তদবিরের কাজে কাঙ্খীত লাভের আশা করা যায়। যৌথ কাজে আপনার অংশে বাধা দেখা দিলেও সফল হবেন। জীবন সাথীর জন্য কেনাকাটার যোগ প্রবল।

কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকার কর্মস্থলে সহকর্মীদের সাথে রাগ ও জেদ না দেখানোই ভালো। অধিনস্ত কর্মচারীদের কোনো কথায় আজ মাথা গরম করা চলবে না। নিজের অনৈতিক চিন্তাভাবনা গুলোকে জলাঞ্জলী দিতে হবে। কাজের ক্ষেত্রে বেশী চাপ নেওয়া ঠিক নয়। যতটুকু পারা সম্ভব , ততোটুকুই ভালো।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকার প্রেম ভালোবাসার পেছনে শ্রম ও সময় নষ্টকরাটা ঠিক হবে না। শিক্ষা ক্ষেত্রে সাফল্য পেতে হলে মনযোগী হওয়ার বিকল্প নেই। সন্তানের সাথে স্নেহময় আচরন আপনার সন্তানের মানসিক বিকাশে সাহায্য করবে। শিল্পী ও কলাকুশলীদের দিনটি সম্মান ও মর্যাদা বৃদ্ধির।

কন্যা রাশি: কন্যার জাতক জাতিকার পারিবারিক জীবনে কোনো ভালো ঘটনা ঘটবে। ভূ-স্থাবর সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের ভালো সুযোগ আসবে। নিজের একটি বাহন ক্রয় করতে পারেন। প্রবাসী আত্মীয় স্বজনের সাহায্য লাভের আশা। মায়ের শারীরিক অবস্থার উন্নতি হতে থাকবে।

তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। বৈদেশিক যোগাযোগে অগ্রগতির আশা। ছোট ভাই বোনের জন্য কিছু করার চেষ্টায় সফল হবেন। গণমাধ্যম কর্মীদের কাজের ক্ষেত্রে প্রশাসনিক বাধা বিপত্তি আসতে পারে। গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের নতুন অর্ডার লাভের যোগ।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি ব্যবসায়ীক উদ্দেশ্য সাধনের দিন। আয় রোজগারে আশানুরুপ অগ্রগতি হবে। সাংসারিক জীবনে ছোট শ্যালক শ্যালিকার সাহায্য লাভের আশা। সঞ্চয়ের ক্ষেত্রে দৃঢ় প্রত্যয়ী না হলে অর্থ সঞ্চয় করা সহজ হবে না। বকেয়া অর্থ আদায়ে চাপ দিতে হবে।

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। সুনাম সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। কর্মস্থলে চলতে থাকা সকল বাধা নিজের উপস্থিত বুদ্ধির জোড়ে কাটিয়ে উঠতে সক্ষম হবেন। সাংসারিক জীবনে জীবন সাথীর মান অভিমান না করাই ভালো। অংশিদারী ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন। আয় রোজগার বৃদ্ধির সুযোগকে কাজে লাগাতে হবে।

মকর রাশি: মকর রাশির জাতক জাতিকার দিনটি ব্যয় বহুল। গৃহে আত্মীয় স্বজন বা অতিথি সমাগমের যোগ প্রবল। বিদেশ যাত্রার চেষ্টায় সফল হতে পারবেন। ট্রান্সপোর্ট ব্যবসায় বিনিয়োগের কথা বার্তা চলতে পারে। মনে রাখতে হবে আপনার কারিগরী জ্ঞাণকে কাজে লাগাতে পারলে প্রবাসে সফল হতে পারবেন।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতি হবে। বড় ভাই বোনের কাছ থেকে আর্থিক প্রতিশ্রুতি পেতে পারেন। চাকরিজীবীদের বকেয়া বেতন বিল আদায় হবে। ঠিকাদারী ব্যবসা বাণিজ্যে প্রভাবশালী বন্ধুর সহায়তা লাভের আশা।

মীন রাশি: মীন রাশির জাতক জাতিকার আজ কর্ম ক্ষেত্রে সফল হতে হবে। প্রভাবশালী কর্মকর্তার সাথে চলতে থাকা বিরোধ মিটিয়ে ফেলতে পারলে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষনের জন্য বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। রাজনৈতিক ক্ষেত্রে আপনার পূণর্মূল্যায়ন হওয়ার যোগ প্রবল। চাকরি সংক্রান্ত তদবিরে আজ অগ্রগতির আশা।

Comments are closed.