Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

বৃহস্পতিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১১ই মার্চ ২০২১

বৃহস্পতিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১১ই মার্চ ২০২১

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি মীন রাশির জাতক জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও চন্দ্র। ১১ তারিখে জম্ম হবার কারণে আপনার ওপর চন্দ্রর প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা: ২,১১,২০,২৯। আপনার শুভবর্ণ: হলুদ ও কমলা। শুভ গ্রহ ও বার: বৃহস্পতি ও সোম। শুভ রত্ন: পোখরাজ ও মুক্তা। আজকের দিনের শুভ বর্ণ: আজ আপনার জন্য হলুদ ও সাদা বর্ণ সৌভাগ্য বয়ে আনতে পারে। আজকের দিনের শুভ সময়: জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের শুভ সময়: সকাল: ৬:২৪-৮:০০, সকাল: ১১:০৬-১:২৭, রাত: ১:৩০-৩:৫৮। আজকের দিনের বর্জনীয় খাদ্য: বিকাল: ৩:১২ পর্যন্ত বেগুণ পরে মাষকলাইর ডাল খাওয়া নিষেধ। চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র মকর রাশিতে, সকাল: ১০:১৭ থেকে কুম্ভ রাশিতে অবস্থান করবে। বিকাল: ৩:১২ পর্যন্ত ১৩শী পরে ১৪শী তিথি চলবে।

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। কর্ম সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে সকালে অগ্রগতি হবে। কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাওয়া যাবে। আয় রোজগারের ক্ষেত্রে রহস্যজনক সুযোগ লাভ। সরকারী কাজে বাড়তি আয়ের চেষ্টা সফল হতে পারে। বড় ভাই বোনের সাথে সাংসারিক বিষয়ে ভুল বুঝাবুঝির যোগ প্রবল।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকার দিনটি কর্ম উন্নতির। চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফল হতে পারবেন। প্রভাবশালী কর্মকর্তার সাথে রহস্যজনক যোগাযোগ হতে পারে। রাজণৈতিক ও সাঙ্গঠনিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার আশা। ব্যবসায়ীক কাজে নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে। ধর্মীয় কোনো মাফফিলে অংশ নিতে পারেন। সকালে শিক্ষক বা গুরুজনের সাহায্য প্রাপ্তি।

আরও পড়ুন: বৃহস্পতিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২৫শে মার্চ ২০২১

মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ভাগ্য উন্নতির। উচ্চ শিক্ষা সংক্রান্ত বিষয়ে সফল হবেন। বিশ^ বিদ্যালয়ে ভর্তির চেষ্টায় অগ্রগতি। জীবীকার জন্য ইউরোপের কোনো দেশে যাত্রার সুযোগ পাবেন। আর্থিক অনিশ্চয়তা ধীরে ধীরে কেটে যাবে। বিদেশী ভাষা শিক্ষার বিষয়ে আপনার আগ্রহ আপনাকে সঠিক গন্তব্যে নিয়ে যেতে পারে।

কর্কট রাশি: কর্কটের জাতক জাতিকার ঝুঁকিপূর্ণ কাজে আজ সফল হওয়ার দিন। সকালের দিকে জীবন সাথীর সাথে সাংসারিক বিষয়ে কিছু মনকষাকষি দেখা দেবে। অংশিদারী কাজে আজকের দিনটি শুভ নয়। শেয়ার ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধির যোগ প্রবল। সংসারের বড় ভাই বোনের চিকিৎসায় কিছু অর্থ ব্যয় করতে হবে।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকার সাংসারিক জীবনে দেখা দেবে রহস্যজনক জটিলতা। হটাৎ করেই জীবন সাথীর প্রতি সন্দেহ বৃদ্ধি পাবে। অংশিদারী ব্যবসা বাণিজ্যে লোকশানের সম্মূখীন হতে পারেন। ব্যবসায়ীদের দিনটি আশানুরুপ লাভের নাও হতে পারে। আত্মীয়দের সাহায্য পাওয়ার সম্ভাবনা।

আরও পড়ুন: আজকের রাশিফল বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২০

কন্যা রাশি: কন্যার জাতক জাতিকার সন্তানের পড়াশোনা সংক্রান্ত বিষয়ে সকালে অগ্রগতি। আয় রোজগারের ক্ষেত্রে সহকর্মী ও অধিনস্ত কর্মচারীদের সাহায্য পাবেন। গোপন কোনো কাজে শতভাগ সফল হতে পারবেন। আজ অণৈতিক সম্পর্কের কারনে দূর্ণাম বদনাম রটতে পারে। এলার্জী জনিত পীড়ার ভয়।

তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। সকালের দিকে মায়ের সাহায্য লাভের আশা। প্রত্যাশা পূরণ হবে। শিল্পী ও কলাকুশলীদের কাজের যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল পেশাজীবীরা আজ কোনো কাজে সম্মানিত হতে পারেন। সন্তানের সাথে চলতে থাকা সম্পর্কের টানা পোড়ন কেটে যেতে শুরু করবে।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির দিনটি ভালো যাবে। কর্মস্থলে সফল হতে পারবেন। বহু দিনের লালিত কোনো স্বপ্ন পূরণের যোগ। আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতি হবে। মায়ের কাছ থেকে গোপনে কিছু সাহায্য লাভের আশা। যানবাহন হারিয়ে যেতে পারে। সতর্ক থাকতে হবে। রহস্যজনক আত্মীয়র দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন।

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকার দিনটি বৈদেশিক যোগাযোগে অগ্রগতির। বস্ত্র ও গার্মেন্টস ব্যবসায়ীদের নতুন অর্ডার লাভের যোগ প্রবল। গণমাধ্যমে কাজের সুযোগ পেতে পারেন। সাংবাদিক ও সাহিত্যিকদের সময় ভালো যাবে। ছোট ভাই বোনের জীবনে কোনো রহস্যজনক ঘটনা ঘটতে পারে। আজ প্রতিবেশী থেকে সাবধান।

মকর রাশি: মকর রাশির জাতক জাতিকার সকালের দিকে ভালো কোনো ঘটনা ঘটবে। গরুত্বপূর্ণ কোনো কাজ সকাল সকাল শেষ করতে চেষ্টা করুন। আজ রহস্যজনক উৎস থেকে ধন লাভের আশা। সঞ্চয়ের ক্ষেত্রে অগ্রগতি। ব্যবসা বাণিজ্যে আশানুরুপ লাভের সুযোগ পাবেন। গৃহে শ্যালক শ্যালিকার আগমন হতে পারে।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধির দিন। রহস্যজনক ভাবে আজ ভাগ্য উন্নতির সুযোগ পাবেন। সকালের দিকে দূরে যাত্রার যোগ প্রবল। আর্থিক ক্ষেত্রে আজ নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়নের সময়। সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর সাথে দেখা দেবে ভুল বুঝাবুঝি। কর্মস্থলে রহস্যজনক ঘটনা ঘটবে।

মীন রাশি: মীন রাশির জাতক জাতিকার দূরের যাত্রার যোগ প্রবল। আইনগত জটিলতায় ক্ষতিগ্রস্ত হতে পারেন। প্রবাসীদের জীবনে রহস্যজনক কোনো ব্যক্তির আগমন হতে পারে। আজ আমদানী রপ্তাণী বাণিজ্যে আশানুরুপ লাভের আশা করতে পারেন। ব্যয় বৃদ্ধি অব্যাহত থাকবে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Horoscope