Take a fresh look at your lifestyle.

বৃহস্পতিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২৪শে ডিসেম্বর ২০২০

362

মেষ রাশি (Aries): মেষ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে থাকবে। ব্যবসা বাণিজ্যের দুঃশ্চিন্তা কমে আসবে। জীবন সাথীর সাথে চলতে থাকা সকল ভুল বোঝাবুঝি কমিয়ে আনলে সাংসারিক সুখ বৃদ্ধি পাবে। কর্মস্থলে দীর্ঘদিন ধরে চলতে থাকা সকল জটিলতা দূর করতে পারবেন।

বৃষ রাশি (Taurus): বৃষ রাশির জাতক জাতিকার আয় রোজগারের যোগ বলবান। ব্যবসা বানিজ্যে আশানুরুপ অগ্রগতি হবে। চাকরিজীবীরা বেতন আদায়ের চেষ্টায় সফল হবেন। বন্ধু ভগ্য আজ বলবান থাকবে। কোনো বন্ধুর সহায়তায় ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি আশা করতে পারেন। ঠিকাদারী কাজের ক্ষেত্রে নতুন কাজের আলোচনা সফল হবে। রাতে দূরে কোথাও যাত্রা করতে পারেন।

মিথুন রাশি (Gemini): মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মস্থলে অভাবনীয় সাফল্য আশা করা যায়। বেকারদের চাকরি সংক্রান্ত সুপারিশ কাজে লাগতে পারে। কর্মস্থলে পদস্ত কর্মকর্তার সাথে চলতে থাকা সকল ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে। পৈত্রীক স্থাবর সম্পত্তি লাভের যোগ প্রবল। সরকারী প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন।

কর্কট রাশি (Cancer): কর্কট রাশির জাতক জাতিকার বিদেশ যাত্রার সুযোগ আসবে। বৈদেশিক বাণিজ্যে আশানুরুপ সাফল্য লাভ। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিদেশী অর্ডার আশা করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় অগ্রগতি হবে। আধ্যাত্মীক বা ধার্মীক কাজে কিছু অর্থ ব্যয়ের সম্ভাবনা। শিক্ষা ও গবেষণামূলক কাজে বৃত্তি পেতে পারেন।

সিংহ রাশি (Leo): সিংহ রাশির জাতক জাতিকার দিনটি সার্বিক ভাবে কল্যাণকর। বীমা বা ব্যাংক জমার লাভাংশ পেতে পারেন। শেয়ার বাজারে কিছু লাভের আশা করা যায়। চিকিৎসা সংক্রান্ত খাত থেকে লাভবান হবেন। রাস্তাঘাটে অবশ্যই সাবধানে চলাফেরা করতে হবে। বিপদ এড়িয়ে চলার প্রয়োজন, পুলিশী জটিলতা থেকে সাবধান।

কন্যা রাশি (Virgo): কন্যা রাশির জাতক জাতিকার দিনটি ঝুঁকিপূর্ণ। আর্থিক বিষয়ে সতর্ক হতে হবে। শেয়ার ব্যবসায় ঋণ করার মানে হলো আপনার পূঁজির বিনাশ। রাস্তাঘাটে সাবধানে থাকবেন। আইনশৃঙ্খলা বাহিনীর কারো দ্বারা হয়রাণির আশঙ্কা দেখা দেবে। নিকটাত্মীয় কারো মৃত্যু সংবাদ পাওয়ার আশঙ্কা প্রবল।

তুলা রাশি (Libra): তুলা রাশির জাতক জাতিকার দিনটি সার্বিক ভাবে ব্যয়বহুল। ব্যয় বৃদ্ধির যন্ত্রণায় ভুগতে থাকবেন। ব্যবসায়ীক লেনদেন ও ভ্রমন ব্যয়ের ক্ষেত্রে একটু হিসেবী হতে হবে। প্রবাসীদের আয় রোজগারের বাধা বিপত্তি দেখা দেবে। আইনগত জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সীর ব্যবসায় বাড়তি আয়ের সুযোগ পাবেন। রাতে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে।

বৃশ্চিক রাশি (Scorpio): বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দিনটি আয় রোজগারের ক্ষেত্রে বাধা বিপত্তির। কর্মস্থলে গোপন শত্রুতার শিকার হবেন। আপনার সাফল্য ও অগ্রযাত্রায় সহকর্মীরা খুশি হতে পারবে না। তারা আপনার উন্নতিতে ঈর্ষান্বিত হবে। সকল প্রকার রাগ-জেদ ও রিপুকে দমন করে চলুন। শরীর স্বাস্থ্যর প্রতি অবহেলা করা ঠিক নয়।

ধনু রাশি (Sagittarius): ধনু রাশির জাতক জাতিকার শিল্পকলা সংক্রান্ত কাজে অগগ্রতি হবে। হঠাৎ করেই গনমাধ্যমে কাজ করার সুযোগ পেতে পারেন। সৃজনশীল পেশাজীবী, মিডিয়া ব্যবসায়ীদের নতুন কাজের সুযোগ রয়েছে। সুপ্ত প্রতিভা বিকাশে কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাওয়ার সম্ভাবনা। সন্তানের বিবাহ শাদীর আলোচনা সফল হবে।

মকর রাশি (Capricornus): মকর রাশির জাতক জাতিকার দীর্ঘদিনের লালিত স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। গৃহ ভূমি আবাসন সংক্রান্ত কাজে অগ্রগতি আশা করতে পারেন। আত্মীয় স্বজনের কাছ থেকে আর্থিক সাহায্য পাওয়া যাবে। সাংসারিক প্রয়োজনে শীত বস্ত্র কেনাকাটার প্রয়োচন হবে। আত্মীয়দের সাথে কোনো সম্পত্তি সংক্রান্ত আলোচনা সফল হবে।

কুম্ভ রাশি (Aquarius): কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি বৈদেশিক যোগাযোগে অগ্রগতির। বিজ্ঞাপন ও বিপননের জন্য দিনটি বলবান। ব্যবসায়ীক তথ্য আদান প্রদানে সফল হতে পারবেন। অনলাইন বিপণনের ক্ষেত্রে আশানুরুপ অর্ডার পাওয়া যাবে। ছোট ভাই বোনের চাকরি লাভের সুযোগ আসবে। বেকারদের কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে।

মীন রাশি (Pisces): মীন রাশির জাতক জাতিকার আয় রোজগারে উন্নতি হবে। খুচরা পাইকারী বেচাকেনায় আশানুরুপ আয়ের সুযোগ আসবে। সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি আশা করতে পারেন। ব্যবসায়ীক লেনদেনে লাভবান হবেন। বাড়িতে আত্মীয় স্বজনের আগমন ও তাদের সাথে আনন্দঘন মূহুর্ত কাটাতে পারবেন। জাতিকাদের স্বর্র্ণালঙ্কার ও বস্ত্র লাভের যোগ প্রবল।

Comments are closed.