Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
30 June 2026

বুধবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ৩১ মার্চ ২০২১

বুধবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ৩১ মার্চ ২০২১

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও ইউরেনাস। ৩১ তারিখে জম্ম হবার কারণে আপনার ওপর ইউরেনাসের প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যাঃ ৪,১৩,২২,৩১। আপনার শুভ বর্ণ: লাল ও গোলাপী। শুভ গ্রহ ও বার: রবি ও মঙ্গল। শুভ রত্ন: লাল ও গোলাপী। আজকের দিনের শুভ রং: আজ লাল ও গোলাপী বর্ণের বস্ত্র পরিধানে শুভ ফল পেতে পারেন। সকল শুভ কাজের জন্য যে সময় উত্তম: সকাল: ৬:০৪-৭:৪২, ১০:০২-১১:৪২,দুপুর: ২:১১-৫:৩১ রাত: ৬:৫৭-১০:৫৭,২:০২-৬:০৩ এর মধ্যে। চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করবে। ৩য়া তিথি সন্ধা: ৬:৪১ পর্যন্ত পরে ৪র্থী তিথি চলবে। আজকের দিনের পরিত্যাজ্য খাদ্য : সন্ধা: ৬:৪১ পর্যন্ত পটল পরে মূলা খাওয়া নিষেধ।

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার দিনের শুরু কোনো অপ্রত্যাশিত সুযোগ লাভের মধ্য দিয়ে হতে চলেছে। ব্যবসায়ীক ক্ষেত্রে কোনো অর্থ বিনিয়োগের প্রস্তাব পেতে পারেন। আজ দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে। অংশিদারী যে কোনো তদবিরের কাজে হবেন সফল। আশানুরুপ আয় রোজগারের সুযোগ পাবেন।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকার কর্মস্থলে আজ সহকর্মীদের সাহায্য প্রাপ্তি। সকল সহকর্মী মিলে যৌথ ভাবে কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন। ব্যবসা বাণিজ্যে অধিনস্ত কর্মচারীর বিশ^স্ততায় আয় রোজগারে অগ্রগতি হবে। কারো সাথে চলতে থাকা জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। নিজের মধ্যকার অলসতাকে দমন করতে হবে।

আরও পড়ুন: শনিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২৭শে মার্চ ২০২১

মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকার দিনটি কাজের ব্যস্ততার। শিল্পী ও কলাকুশলী, নির্মাতা সৃজনশীল পেশাজীবী সকলেরই নতুন কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে। আশানুরুপ আয় রোজগার করতে পারবেন। প্রেম ভালোবাসায় আজ মত্ত থাকবেন না। নিজের যোগ্যতা বৃদ্ধির চেষ্টা করুন। আপনি যোগ্য হলে সাফল্য আপনারই হবে।

কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকার প্রত্যাশা পূরণের দিন। নিজের একটি গৃহ আবাসন লাভের স্বপ্ন হটাৎ করেই পূরণ হয়ে যাবে। আর্থিক ক্ষেত্রে আত্মীয় স্বজনের সাহায্য লাভের যোগ প্রবল। ব্যবসা বাণিজ্যে আশানুরুপ অগ্রগতি হবে। আজ গৃহস্থালী দ্রব্যাদি ক্রয় করার যোগ প্রবল। নিজের যানবাহন ক্রয় করতে পারেন।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকার দিনটি ব্যক্তিগত যোগাযোগ বৃদ্ধির। আজ কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে আলোচনায় বশতে পারেন। এতে আলোচনা হবে সফল। প্রকাশক গণমাধ্যম কর্মী বা সাংবাদিক বন্ধুর সাহায্য প্রয়োজন হতে পারে। আর্থিক ক্ষেত্রে ছোট ভাই বোনের সাহায্য লাভের আশা। ফরেক্স ট্রেডের মাধ্যমে আজ অর্থ রোজগারে সফল হবেন।

আরও পড়ুন: মঙ্গলবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২রা মার্চ ২০২১

কন্যা রাশি: কন্যা রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আজ বকেয়া অর্থ আদায়ের চেষ্টায় আশাতিত সফলতা আশা করা যায়। তাই সকাল সকালই পাওনা টাকা আদায়ে লেগে পড়ুন। খাদ্য পাণিয় ব্যবসায় আজ কাঙ্খীত লাভের আশা করতে পারেন। সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি হবে। দুঃশ্চিন্তা কমে আসার দিন।

তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। জীবনের ছোট ছোট সকল জটিলতা কাটিয়ে সকল প্রত্যাশা পূরণের সুযোগ পাবেন। অপ্রত্যাশিত অগ্রগতির আশা। ব্যবসা বাণিজ্যে কাঙ্খীত আয় রোজগারের সুযোগ আসতে পারে। পারিবারিক ক্ষেত্রে ভাই বোনের সাহায্য সহাযোগিতা পাবে। অংশিদারী ব্যবসায়ীদের কয়েকগুণ লাভের দিন।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি পুরোন সকল আইনগত জটিলতা থেকে মুক্তির। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সী ব্যবসায় আশানুরুপ আয় রোজগারের সুযোগ পাবেন।বিদেশ থেকে কিছু অর্থ লাভের আশা। ব্যবসায়ীক প্রয়োজনে ব্যয় বৃদ্ধি করতে হবে। বিদেশ যাত্রার চেষ্টায় সফল হতে পারবেন।

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকার বন্ধু ভাগ্য আজ বলবান থাকবে। ব্যবসা ক্ষেত্রে বন্ধুর সহায়তায় নতুন অর্ডার লাভের যোগ প্রবল। বাড়িতে বড় ভাই বোনের স্নেহ মমতা লাভের যোগ। চাকরিজীবীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। বকেয়া কোনো বিল আদায় করতে পারবেন। দিনের শেষে বন্ধুদের সাথে আড্ডা দিতে পারেন।

মকর রাশি: মকর রাশির জাতক জাতিকার কর্মস্থলে সুনাম সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। হারানো পদ পদবী ফিরে পাওয়ার আশা। বেকারদের চাকরি সংক্রান্ত তদবিরে অগ্রগতি হবে। পিতার সাহায্য সহযোগিতা পাবেন। প্রভাবশালী কর্মকর্তার সহায়তায় মনের কোনো বাসনা অপ্রত্যাশিত ভাবে পূরণ হবে।

কুম্ভ রাশি: কুম্ভের জাতক জাতিকার দিনটি ভাগ্য উন্নতির। জীবীকার জন্য বিদেশ যাত্রার চেষ্ট হবে সফল। বিশ্ব বিদ্যালয়ে ভর্তির প্রকৃয়ায় সুফল পেতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজের জন্য কোথাও বেড়াতে যেতে হতে পারে। শিক্ষা ও গবেষণা মূলক কাজের জন্য কোনো বৃত্তি লাভের যোগ।

মীন রাশি: মীনের জাতক জাতিকার দিনটি সতর্কতার। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সাবধা হতে হবে। ভাবাবেগকে জোর না দিয়ে বাস্তবতাকে মেনে নিতে হবে। কারো সাথে বিরোধ বা তর্ক বিতর্কের ফল খারাপ হতে পারে। শেয়ার বিনিয়োগে আপনাকে ঋণ না নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। পুলিশী হাঙ্গামা পরিহার করে চলতে হবে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Horoscope