Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
3 July 2026

বুধবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১০ই মার্চ ২০২১

বুধবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১০ই মার্চ ২০২১

আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি মীন। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও রবি। ১০ তারিখে জন্ম হবার কারণে আপনার ওপর রবির প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা: ১,১০,১৯,২৮। আপনার শুভ বর্ণ: কমলা ও হলুদ। শুভ গ্রহ ও বার: বৃহস্পতি ও রবি। শুভ রত্ন: রুবী ও পোখরাজ। আজকের দিনের শুভ রং: আজ আপনার জন্য কমলা ও হলুদ বর্ণ সৌভাগ্য বয়ে আনবে। আজকের দিনের শুভ সময়: জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের দিনের শুভ সময় সকাল: ৬:২৪-৭:৪৩, ১০:১০-১১:৪৭, দুপুর: ২:১৪-৫:২৮, রাত: ৭:০৪-১১:০২ পর্যন্ত। আজকের দিনের বর্জিত খাদ্য: আজ বিকাল: ৩:৪৪ এর মধ্যে পুঁইশাক পরে বেগুন খাওয়া নিষেধ। চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে। ১২শী তিথি বিকাল: ৩:৪৪ পর্যন্ত পরে ১৩শী তিথি চলবে।

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার আজ সাঙ্গঠনিক কাজে অগ্রগতি হবে। রাজনৈতিক প্রভাবশালী নেতার সাহায্য লাভের সম্ভাবনা। ব্যবসা বাণিজ্যে পিতার সাহায্য পাবেন। প্রশাসনিক কর্মকর্তাদের কর্মস্থলে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিতে হবে। পদস্ত কর্মকর্তার পূর্ণ সহযোগিতা আশা করা যায়। বেকারদের চাকরি লাভের চেষ্টায় অগ্রগতি।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকার দিনটি ধর্মীয় ও আধ্যাত্মীক কাজের জন্য বলবান। কোনো দাতব্য কাজের সাথে যুক্ত হতে পারবেন। শিক্ষক ও গবেষকদের সুনাম সম্মান বৃদ্ধির দিন। বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো শিক্ষা সফরে যেতে পারেন। সাংসারিক ক্ষেত্রে কোনো আধ্যাত্মীক সাধকের সাহায্য পেতে পারেন।

আরও পড়ুন: ৯ জুন রাশিফল: শনির বিশেষ নজরে ১২ রাশি, কাদের ভাগ্যে আগামীকাল বড় বদল?

মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। পাওনাদারের তাগাদা পেতে পারেন। আত্মীয় বা বন্ধুর অসুস্থতার সংবাদ আপনাকে হতাশ করবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্ক থাকতে হবে। আর্থিক ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি নেওয়া ঠিক নয়। অযথা প্রশাসনিক হয়রাণির সম্মূখীন হতে পারেন। বীমার লভাংশ বা সঞ্চিত অর্থের মুনাফা প্রাপ্তির সম্ভাবনা।

কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকারা দাম্পত্য সুখ শান্তি আশা করতে পারেন। অবিবাহিতদের বিয়ের বাধা দূর হয়ে যাবে। নব দম্পতিদের কোথাও বেড়াতে যাওয়ার যোগ। অংশিদারী ব্যবসা বাণিজ্যে আশানুরুপ আয় রোজগারের সম্ভাবনা। ব্যবসায়ীদের ব্যয় সংকোচনে তৎপর হতে হবে। বৈষয়ীক মন্দার প্রভাব কাটাতে হলে আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতার পরিচয় দিন।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকার শারীরিক অবস্থা ভালো যাবে না। কর্মস্থলে সহকর্মীদের সাহায্য পাওয়ার আশা। নিজের রাগ জেদকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন। কোনো মূল্যবান দলিল পত্র হারিয়ে ফেলার আশঙ্কা। আর্থিক ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা দেবে। রাজণৈতিক ক্ষেত্রে গোপন শত্রুতার শিকার হতে পারেন।

আরও পড়ুন: আজকের রাশিফল মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২০

কন্যা রাশি: কন্যা রাশির জাতক জাতিকার সন্তান ভাগ্য বলবান। সন্তানের ভর্তি সংক্রান্ত জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। সৃজনশীল পেশাজীবীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনাকে আরো নমনীয় হতে হবে। শিল্পী ও কলাকুশলীদের কাজের তাগিদে দূরে যাওয়ার প্রয়োজন হতে পারে।

তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকার পারিবারিক ক্ষেত্রে অগ্রগতির দিন। গৃহে আত্মীয় স্বজনের আগমন হবে। গৃহস্থালী কাজে ব্যস্ত থাকতে পারেন। আজ স্থাবর সম্পত্তি ক্রয়ের চেষ্টায় অগ্রগতি। পারিবারিক কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে। রাস্তাঘাটে যানবাহন কিছুটা ভোগাতে পারে। মায়ের সাথে মতানৈক্যে জড়িয়ে পড়ার আশঙ্কা।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। সকল প্রকার যোগাযোগে সফল হওয়ার দিন। আর্থিক উন্নতিতে অনলাইনে আশানুরুপ ক্রয় বিক্রয়ের যোগ। ছোট ভাই বোনের উচ্চ শিক্ষায় অর্থ ব্যয়ের যোগ। প্রকাশক ও মিডিয়ায় বিনিয়োগ করতে পারেন। সাংসারিক ক্ষেত্রে কিছু জটিলতা ভোগাতে পারে।

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকার সঞ্চয়ের সুযোগ আসবে। বহু দিন আগের ধার দেওয়া টাকা আদায়ের চেষ্টা সফল হতে পারে। রেস্তোরা ও খাদ্য ব্যবসায়ীরা কাঙ্খীত আয় রোজগারের সুযোগ পাবেন। খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যে কিছু লাভের সুযোগ রয়েছে। আত্মীয় কুটম্বর সাহায্য প্রাপ্তির যোগ প্রবল।

মকর রাশি: মকর রাশির জাতক জাতিকার দিনটি সম্মান ও মর্যাদা বৃদ্ধির। সামাজিক সাঙ্গঠনিক কাজে আপনার হারানো পদ ফিরে পাওয়ার যোগ। চাকরিজীবীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সক্ষম হবেন। পদস্ত কর্মকর্তার সাথে চলতে থাকা মনমালিণ্য দূর হয়ে যাবে। ব্যক্তি জীবনের ছোট ছোট ভুল গুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করতে হবে।

কুম্ভ রাশি: কুম্ভের জাতক জাতিকার দিনটি দূরের যাত্রার। সাংসারিক প্রয়োজনে ব্যয় বৃদ্ধি পাবে। প্রবাসী আত্মীয় স্বজনের সাথে যোগাযোগে লাভবান হবেন। বৈদেশিক বাণিজ্যে নানা রকম শুল্ক ও ভ্যাট সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে। সরকারী কার্মকর্তা কর্মচারীর দ্বারা হয়রাণির আশঙ্কা। কিছু টাকা ঘুষ দেওয়ার প্রয়োজন।

মীন রাশি: মীনের জাতক জাতিকার বন্ধু ভাগ্য বলবান। বকেয়া ব্যবসায়ীক পাওনা আদায়ে অগ্রগতি হবে। চাকরিজীবীদের আয় রোজগার বৃদ্ধির সম্ভাবনা। নতুন পণ্য বেচা কেনার সুযোগ কমে যাবে । বড় ভাই বা বন্ধুর চেষ্টায় কোনো কাজের সুযোগ পাওয়া যাবে। প্রবাসী বা সরকারী চাকুরে বন্ধুর সাহায্য লাভ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Horoscope