Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
30 June 2026

রবিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২৭শে ডিসেম্বর ২০২০

রবিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২৭শে ডিসেম্বর ২০২০

মেষ রাশি (Aries): মেষ রাশির জাতক জাতিকার দিনটি আর্থিক ভাবে সফলতার। খুচরা ও পাইকারী ব্যবসায় দীর্ঘ দিনের বকেয়া টাকা আদায়ে সাফল্য লাভের আশা। ব্যক্তিগত সঞ্চয়ে সফল হবেন। আত্মীয় ও কুটম্বদের সাহায্য পাওয়া যাবে। কোনো সামাজিক অনুষ্ঠানে নিমন্ত্রীত হতে পারবেন। হোটেল রেস্তোরা ব্যবসায় আশানুরুপ লাভের দিন।

বৃষ রাশি (Taurus): বৃষ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আজ কর্মস্থলে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন। ব্যবসায়ীক ভাবে সফল হতে পারবেন। শারীরিক অবস্থার উন্নতি হবে বিদেশ থেকে পাবেন ব্যবসায়ীক সুযোগ। প্রবাসীদের দিনটি কর্মক্ষেত্রে সফলতার। অন্যধর্মাবলম্বী কারো সহায়তায় আর্থিক অবস্থা বলবান হয়ে উঠবে।

মিথুন রাশি (Gemini): মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ব্যয় বহুল। বৈদেশিক কাজের জন্য অর্থ ব্যয় হবে। আইনগত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন। প্রবাসীদের কর্মস্থলে সাফল্য নিশ্চিত। আয় রোজগারের ক্ষেত্রে আশানুরুপ ব্যয় বাহুল্য বেশি। কেনাকাটায় বাড়তি অর্থ খরচের আশঙ্কা। দূরের যাত্রায় পরিবহন ব্যয় বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন: আজকের রাশিফল বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২০

কর্কট রাশি (Cancer): কর্কট রাশির জাতক জাতিকার দিনটি আর্থিক ভাবে সাফল্যের দিন। আয় রোজগারের ক্ষেত্রে চলমান বাধা বিপত্তি দূর হবে। বৈদেশিক উৎস থেকে অর্থ পেতে পারেন। প্রবাসী বন্ধু বা বড় ভাই বোনের কাছ থেকে সাহায্য পাওয়া যাবে। ব্যবসায়ীক জীবনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। প্রভাবশালী আমলার সহায়তায় আয় রোজগার বৃদ্ধির দিন।

সিংহ রাশি (Leo): সিংহ রাশির জাতক জাতিকার দিনটি কর্মস্থলে বিরোধ মিটিয়ে ফেলার। পদোন্নতির আলোচনা বা তদবির সফল হতে পারবেন। পদস্ত কর্মকর্তার সাহায্যে কাজে স্বস্থি ফিরে আসবে। বেকারদের কর্ম লাভের যোগ প্রবল। সরকারি চাকুরেদের গুরত্বপূর্ণ দায়িত্ব লাভের দিন। নিজের প্রত্যাশিত স্থানে বদলীর চেষ্টা সফল হতে পারে।

কন্যা রাশি (Virgo): কন্যার জাতক জাতিকার দিনটি ভাগ্য উন্নতির। ধর্মীয় ও আধ্যাত্মীক বিষয়ে আগ্রহ বৃদ্ধি পাবে। বিদেশ যাত্রার চেষ্টায় রহস্যজনক জটিলতা ও আইনী হয়রাণির আশঙ্কা প্রবল। বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি লাভের চেষ্টায় শিক্ষকের সাহায্য পাওয়ার আশা। উচ্চ শিক্ষার্থে বেদেশ যাত্রার সম্ভাবনা।

আরও পড়ুন: আজ ২৫ নভেম্বর, জানুন আজকের রাশিফল

তুলা রাশি (Libra): তুলা রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। ব্যবসা বাণিজ্যে আর্থিক ঝুঁকি সফলতার সাথে অতিক্রম করতে পারবেন । দেনা পাওনার পরিমান কমাতে সক্ষম হবেন। ব্যাংক ঋণ এর নুন্যতম কিস্তি জমা করার সুযোগ রয়েছে। শেয়ার বিনিয়োগে প্রত্যাশিত লাভ করার দিন। রাস্তাঘাটে সাবধানে যানবাহন চালাতে হবে।

বৃশ্চিক রাশি (Scorpio):  বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আয় রোজগারে অগ্রগতি হবে। ব্যবসায়ীক ভাবে সফল হবেন। বৈদেশিক বাণিজ্যে আশানুরুপ আয় রোজগারের সুযোগ আসবে। সাংসারিক জীবনে জীবন সাথীর মেজাজ কিছুটা চড়া থাকতে পারে। অংশিদারী ব্যবসা বাণিজ্যে কোনো প্রকার তর্কে বিতর্কে জড়ানো ঠিক হবে না।

ধনু রাশি (Sagittarius): ধনু রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। কর্মস্থলের পরিবেশ অনুকূলে চলে আসবে। সহকর্মী কারো সহায়তায় এ যাত্রা ঝামেলা থেকে রক্ষা পাবেন। অণৈতিক কাজের সাথে না জাড়ানোই ভালো। ব্যবসা বানিজ্যে অধিনস্ত কর্মচরীর সাহায্য পাওয়া যাবে। শরীর স্বাস্থ্য কিছুটা ভোগাবে। পুরোন রোগের উপসর্গ দেখা দিতে পারে।

মকর রাশি (Capricornus): মকর রাশির জাতক জাতিকার প্রত্যাশিত কাজে অগ্রগতি। সৃজনশীল কাজ কর্মে বা শৈল্পিক কাজে বাধা বিপত্তি কমে আসবে। প্রিয় মানুষটির সাথে অকারনেই ঝগড়ায় জড়ানো ঠিক নয়। সন্তানের শরীর স্বাস্থ্যর উন্নতি হবে। বিদ্যার্থীদের পড়াশোনায় আরো বেশী মনযোগী হওয়া প্রয়োজন। শিল্পী ও কলাকুশলীদের দূরের যাত্রার পরিকল্পণা বাতিল করতে হবে।

কুম্ভ রাশি (Aquarius): কুম্ভ রাশির জাতক জাতিকার পারিবারিক জীবনে প্রবাসী আত্মীয় স্বজনের সাহায্য লাভ। ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জটিলতা কেটে যাবে। আর্থিক সঙ্কটে আত্মীয়দের সহায়তা আশা করতে পারেন। কর্ম ক্ষেত্রে বাধা বিপত্তির পর সফল হতে পারবেন। যানবাহন ক্রয় বা পরিবর্তনের সুযোগ আসবে।

মীন রাশি (Pisces): মীন রাশির জাতক জাতিকারবৈদেশিক যোগাযোগ সফল হবে। বিদেশ থেকে ভালো সংবাদ লাভ। বস্ত্র ও গার্মেন্টস ব্যবসায় নতুন অর্ডার পাওয়ার আশা। সাংসারিক জীবনে প্রতিবেশীর সাহায্য পাওয়া যাবে। ছোট ভাই-বোনকে বিদেশ পাঠানোর চেষ্টা সফল হবে। গণমাধ্যমে কাজ করার সুবাদে বিদেশ ভ্রমনের যোগ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Horoscope