Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
28 June 2026

রবিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২৮শে মার্চ ২০২১

রবিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২৮শে মার্চ ২০২১

আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি মেষ। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও মঙ্গল। ২৮ তারিখে জন্ম হবার কারণে আপনার ওপর রবির প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা: ১,১০,১৯,২৮। আপনার শুভ বর্ণ: কমলা ও লাল। শুভ গ্রহ ও বার: রবি ও মঙ্গল। শুভ রত্ন: রুবী ও রক্তপ্রবাল। আজকের দিনের শুভ রং: আজ লাল ও কমলা রংয়ের পোশাক আপনার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে। আজকের দিনের শুভ সময়: জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের শুভ সময়: সকাল: ৬:১৫-১০:০৩, দুপর: ১:২৫-২:১১ রাত: ৭:০৬-৯:২৬, ১২:৩১-৩:৩৬ পর্যন্ত। চন্দ্রাবস্থান: আজ চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করবে। পূর্ণিমা তিথি রাত: ১:২৪ পর্যন্ত পরে প্রতিপদ তিথি চলবে। আজকের বর্জণীয় খাদ্য: আজ রাত: ১:২৪ পর্যন্ত সকল প্রকার প্রাণীজ আমিষ পরে কুমড়া খাওয়া নিষেধ।

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার দিনটি কর্মস্থলে চলতে থাকা জটিলতা কাটিয়ে ওঠার। সহকর্মী ও অধিনস্ত কর্মচারীদের সাথে কোনো প্রকার তর্কে জড়ানো ঠিক হবে না। শারীরিক অবস্থা তুলনামুলক ভালো যাবে। তবে বয়স্কদের বার্ধক্য জনিত পীড়ায় ভোগান্তির আশঙ্কা প্রবল। রাশিপতি ধনস্থানে থাকাতে আয় রোজগারের সুযোগ বাড়বে।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকার দিনটি প্রেম ভালোবাসার ক্ষেত্রে অনুকূল। ভালোবাসার কারক শুক্র পূর্ণ বলবান হওয়াতে প্রেমের মানুষটির হাত ধরে পারি দিতে পারেন জীবনের পথ। সন্তানের উচ্চ শিক্ষা নিয়ে চলতে থাকা অনিশ্চয়তা কেটে যাবে। শিল্পী ও কলাকুশলীদের আয় রোজগারে দীর্ঘমেয়াদী পরিকল্পণা করতে হবে। স্বল্প মেয়াদী পরিকল্পণার ফল ভালো হবে না।

আরও পড়ুন: মঙ্গলবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ৯ই ফেব্রুয়ারী ২০২১

মিথুন রাশি: পারিবারিক বিষয়ে চলতে থাকা বাধা বিপত্তি যাবে কেটে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আলোচনা সফল হবে। ব্যবসায়ীক ক্ষেত্রে কোনো মনবাঞ্ছা পূরণ হতে চলেছে। সাংসারিক জীবনে আত্মীয় স্বজনের সাহায্য পাওয়ার আশা। কর্মস্থলে আপনার কোনো স্বপ্ন পূরণ হতে চলেছে। যানবাহন ক্রয় বিক্রয়ে লাভবান হবেন।

কর্কট রাশি: বিদেশ থেকে ভালো কোনো সংবাদ পেতে পারেন। তথ্য বিভ্রান্তির আশঙ্কা থাকলেও সতর্ক থাকতে হবে। ছোট ভাই বোনের উচ্চ শিক্ষার জন্য অর্থ ব্যয়ের যোগ। বস্ত্র ও গার্মেন্টস ব্যবসায়ীদের কাজের যোগাযোগ বৃদ্ধির দিন। সাংবাদিক প্রকাশক ও অনলাইন বিক্রেতাদের সাফল্য লাভের আশা।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকার আর্থিক অবস্থার উন্নতি হবে। বকেয় অর্থ আদায়ের চেষ্টায় হবেন সফল। ব্যবসায়ীক ক্ষেত্রে আশানুরুপ রোজগারের সুযোগ পাবেন। খাদ্য ও পাণিয়ের ব্যবসায় সফল হওয়ার আশা। ব্যবসায়ীক লেনদেন ও চুক্তির জন্য দিনটি উত্তম। কোনো সামাজিক অনুষ্ঠানে নিমন্ত্রীত হওয়ার যোগ।

আরও পড়ুন: আজকের রাশিফল বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২০

কন্যা রাশি: কন্যার জাতক জাতিকার দিনটি সার্বিক ভাবে উত্তম। যদিও মানসিক ভাবে অস্থির থাকবেন। তবে কর্মস্থলে ও ব্যবসায় তার প্রাভাব পড়বে না। কর্মস্থলে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আর্থিক অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করবে। দাম্পত্য ক্ষেত্রে আপনাকে আজ অবশ্যই ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে।

তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকার আর্থিক দিক আজ হবে ব্যয় বহুল। হটাৎ করেই কাজের প্রয়োজনে দূরে যেতে হবে। আমদানী রপ্তাণী বাণিজ্যে আশানুরুপ আয় রোজগারের সুযোগ পাবেন। প্রবাসী কোনো ভাই বন্ধুর সাহায্য লাভের আশা। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের নতুন কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি আয় রোজগার বৃদ্ধির। আর্থিক ভাবে আজ লাভবান হওয়ার দিন। ব্যবসায়ীক ক্ষেত্রে নতুন নতুন পণ্য বিক্রয়ে কাঙ্খীত সাফল্য পেতে পারেন। বড় ভাই এর সাহায্য নিয়ে বিদেশ যাত্রার চেষ্টায় সফল হতে পারবেন। অংশিদারী ব্যবসা বাণিজ্যে আজ আশানুরুপ লাভের আশা।

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকার দিনটি সাফল্য লাভের। সাঙ্গঠনিক ও রাজনৈতিক ক্ষেত্রে হারানো সম্মান ও মর্যাদা পূণরুদ্ধারের দিন। মনের মধ্যে লুকায়িত ভায়কে জয় করে সামনে এগিয়ে যেতে হবে। সরকারী চাকরির ক্ষেত্রে কোনো তদবির সফল হতে পারে। প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সাহায্য পাওয়ার আশা।

মকর রাশি: মকর রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার চেষ্টা হবে সফল। মহামারীর এ দুঃসময়েও আপনার বিদেশ যাত্রায় চলতে থাকা বাধা কেটে যেতে পারে। আমদানী রপ্তাণী বাণিজ্যে প্রভাবশালী কারো সাহায্য পাওয়ার সময়। ধর্মীয় ও আধ্যাত্মীক বিষয়ের চর্চায় সফল হতে পারবেন।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি ঝুঁকিপূর্ণ কাজে সাফল্যের। প্রশাসনিক কোনো কাজে আজ সফল হতে পারবেন। রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করতে হবে। ব্যাংক ঋণ বা ব্যক্তি ঋণ এর কিস্তির টাকা পরিশোধের চাপ বাড়তে পারে। বীমা বা ব্যাংক জমা টাকার লভাংশ উত্তোলন করতে পারেন।

মীন রাশি: মীন রাশির জাতক জাতিকার দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি ফিরে আসবে। শুভ শুক্রর প্রভাবে প্রেমের ক্ষেত্রে কোনো নতুন ঘটনা ঘটতে পারে। সাংসারিক জীবনে জীবন সাথীর সাহায্য পাবেন। অংশিদারী ব্যবসা বাণিজ্যে কাঙ্খীত সাফল্য লাভের দিন। নতুন কোনো অংশিদারী চুক্তির কাজে সফল হবেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Horoscope