Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
2 July 2026

রবিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২৮শে ফেব্রুয়ারি ২০২১

রবিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২৮শে ফেব্রুয়ারি ২০২১

আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি মীন। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও বৃহস্পতি। ২৮ তারিখে জন্ম হবার কারণে আপনার ওপর রবির প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা: ১,১০,১৯,২৮। আপনার শুভ বর্ণ: হলুদ ও কমলা। শুভ গ্রহ ও বার: রবি ও বৃহস্পতি। শুভ রত্ন: পোখরাজ ও রুবী। আজকের দিনের শুভ রং: আজ কমলা ও হলুদ রংয়ের পোশাক আপনার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে। আজকের দিনের শুভ সময়: জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের শুভ সময়: সকাল: ৬:৩৪-১০:১৮, দুপর: ১:২৬-২:১৩ রাত: ৬:৫৮-৯:২৪, ১২:৪০-৩:৫৬ পর্যন্ত। চন্দ্রাবস্থান: আজ চন্দ্র সিংহ রাশিতে, বিকাল: ৫:২১ থেকে কন্যা রাশিতে অবস্থান করবে। প্রতিপদ তিথি দুপর: ১:১৩ পর্যন্ত পরে ২য়া তিথি চলবে। আজকের বর্জণীয় খাদ্য: আজ দুপর: ১:১৩ পর্যন্ত কুমড়া পরে বেগুন খাওয়া নিষেধ।

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার রোমান্টিক সম্পর্কে সফলতা আশা করা যায়। তবে অনৈতিক সকল সম্পর্ক থেকে হতে হবে সতর্ক। শিল্পী ও কলাকুশলীরা কাজের ক্ষেত্রে আন্তরিক হতে হবে। বিকালের দিকে কর্মস্থলে কোনো সহকর্মীর সাহায্য পাওয়ার আশা। ব্যবসায়ীদের কর্মচারী সংক্রান্ত জটিলতা দেখা দেবে।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকার পারিবারিক জটিলতার অবশান হবে। স্থাবর সম্পত্তি লাভের যোগ প্রবল। কর্ম ক্ষেত্রে কোনো প্রত্যাশা পূরণে সফল হবেন। বিকালের দিকে রোমান্টিক যোগাযোগ বৃদ্ধি পাবে। শিল্পী ও কলাকুশলীদের কাজের যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। সন্তানের কোনো আবদার রাখতে পারেন। বিদ্যার্থীদের পড়াশোনায় অগ্রগতির আশা।

আরও পড়ুন: রবিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২০ ডিসেম্বর ২০২০

মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকার বৈদেশিক যোগাযোগে উন্নতি। বস্ত্র ও গার্মেন্টস ব্যবসায়ীদের নতুন অর্ডার লাভের আশা। বিকালে পারিবারিক ক্ষেত্রে আত্মীয় স্বজন ও মায়ের সাহায্য পাবেন। অধরা স্বপ্ন পূরণের যোগ। বাড়ি ভাড়া সংক্রান্ত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন। নতুন যানবাহন লাভের যোগ।

কর্কট রাশি: আজ কর্কট রাশির সঞ্চয়ে অগ্রগতি আশা করা যায়। খাদ্য ব্যবসায় আজ আয় রোজগার বৃদ্ধির দিন। খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যে আশানুরুপ আয়ের সুযোগ আসবে। আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে উঠবেন। বিকালের দিকে ছোট ভাই বোনের কোনো সংবাদ আপনাকে আবেগাপ্লুত করতে পারে। বিদেশ থেকে ভালো কোনো সংবাদ লাভ।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকার মনের বাসনা পূরণের দিন। আজ সরকারী চাকরিতে আপনার কাজের জন্য হবেন সম্মানিত। স্বাধীন কাজের সাথে জড়িতদের আজ কাজে অগ্রগতি হবে। বিকালের দিকে বকেয়া কিছু টাকা পেতে পারেন। রেস্তোরা ব্যবসায়ীদের আয়ের সুযোগ বৃদ্ধি পাবে। সাংসারিক ক্ষেত্রে আত্মীয় কুটম্বর সাহায্য পাওয়ার আশা।

আরও পড়ুন: বৃহস্পতিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২৫শে মার্চ ২০২১

কন্যা রাশি: কন্যার জাতক জাতিকার দিনটি সকল বাধা জয় করার। সকালের দিকে বিদেশ থেকে পেতে পারন কোনো ভালো সংবাদ। মন মেজাজ ভালো হয়ে উঠবে। আর্থিক সঙ্কটকে জয় করতে সক্ষম হবেন। বিকালে আপনার প্রভাব প্রতিপত্তি ও সম্মান বৃদ্ধির একাধিক সুযোগ আসবে। সাঙ্গঠনিক কাজে সম্মানিত হতে পারবেন।

তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকার বন্ধু ভাগ্য বলবান থাকবে। চাকরিজীবীদের বকেয়া বেতন বিল আদায়ের চেষ্টা সফল হবে। আপনার সরলতার কারনে আর্থিক ভাবে হতে হবে প্রতারিত। বিকালের দিকে দূরে কোথাও যাত্রা করতে পারেন। ট্রাভেল এজেন্ট ও ট্রান্সপোর্ট ব্যবসায় আশানুরুপ আয় রোজগারের সুযোগ আসবে।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকার কর্মস্থলে নতুন দায়িত্ব লাভের সুযোগ আসবে। আর্থিক বিষয়ে পিতার সাহায্য লাভের আশা। ব্যবসায়ীক ক্ষেত্রে আশানুরুপ আয় রোজগারের সুযোগ আসবে। বিকালে বন্ধুদের সাথে দেখা করতে পারেন। ঠিকাদারী ব্যবসায়ীরা কোনো কাজের দেন দরবারে সফল হবেন। রাজণৈতিক বড় ভাই বোনের সাহায্য লাভের আশা।

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকার দিনটি বৈদেশিক কাজের জন্য অনুকূল। জীবীকার জন্য বিদেশ যাওয়ার চেষ্টায় সামান্ন অগ্রগতি হবে। ভাগ্য সহায় হওয়াতে প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভের আশা। বিকালে কর্মস্থলে আপনি সফল ও প্রশংসিত হবেন। সৃজনশীল পেশাজীবীরা নিজের দক্ষতা দিয়ে আজ অসম্ভব কাজকে সম্ভব করতে সক্ষম হবেন।

মকর রাশি: মকর রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সকালের দিকে রাস্তাঘাটে হয়রাণির আশঙ্কা। ব্যাংক ঋণ এর কারনে ব্যাংক থেকে অকথ্য ভাষায় গালাগালি করতে পারে। ব্যক্তিগত পাওনাদারের অত্যাচার বৃদ্ধি পাবে। বিকালের দিকে ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সফল হবেন। ভাগ্য উন্নতির জন্য দূরের যাত্রা যোগ প্রবল।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি সাফল্যের। ব্যবসা বাণিজ্যে সফল হবেন। সাংসারিক জীবনে স্ত্রীর মান ভাঙ্গাতে অর্থ ব্যয় করতে হবে। বিকালে ঝুঁকিপূর্ণ কাজে সফলতা আশা করা যায়। রাস্তাঘাটে বেপরোয়া ভাবে চলার চেষ্টা করবেন না। হটাৎ করেই আঘাত পেতে পারেন। পুলিশী হয়রাণি থেকে সতর্ক হতে হবে।

মীন রাশি: মীন রাশির জাতক জাতিকার দিনটি সকালের দিকে কর্মস্থলে জটিলতার। সহকর্মী বিরোধে জড়িয়ে যেতে পারেন। গোপন শত্রুতার কারনে পদস্ত কর্মকর্তার দ্বারা লাঞ্চিত হওয়ার আশঙ্কা। বিকালের দিকে ব্যবসায়ীক ক্ষেত্রে সাফল্য আশা করা যায়। জীবন সাথীর সাহায্য পাওয়া যাবে। কোথাও বেড়াতে যেতে পারেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Horoscope