Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
18 July 2026

যাত্রীদের সুবিধার্থে হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসে ২ টি কোচ বাড়ানো হল আজ থেকে

যাত্রীদের সুবিধার্থে হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসে ২ টি কোচ বাড়ানো হল আজ থেকে

গরম থেকে রেহাই পেতে দক্ষিণবঙ্গের মানুষ পাড়ি দিচ্ছেন উত্তরবঙ্গে। ট্রেনগুলির ওপর চাপ বাড়ছে। ট্রেনে বাড়তি চাপ কমাতে একের পর এক উদ্যোগ নিচ্ছে রেল। এবার হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসে ২ টি কোচ বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল। একটি করে এসি চেয়ার কার এবং একটি এসি এগজিকিউটিভ কার কোচ বাড়াচ্ছে রেলমন্ত্রক। রবিবার এই ঘোষণা করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। সোমবার থেকেই অতিরিক্ত কোচ নিয়ে যাত্রা শুরু করবে হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস। যাত্রী সংখ্যা কম থাকলেও কোচের সংখ্যা একই থাকবে বলে জানিয়েছে রেলমন্ত্রক।

আরও পড়ুন: আমার জন্য দিগন্ত খুলে গেল, এখানে মন খুলে কাজ করতে পারব, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে জানালেন বাবুল 

এতদিন হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসে আটটি এসি চেয়ার কার এবং একটি এসি এগজিকিউটিভ চেয়ার কার ছিল। সোমবার থেকে নটি এসি চেয়ার কার এবং দুটো এসি এগজিকিউটিভ চেয়ার কার নিয়ে উত্তরবঙ্গে যাবে হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস। গরমে উত্তরবঙ্গ যাওয়ার হিড়িক পড়ে প্রতিবার। কিন্তু দেখা যাচ্ছে ট্রেনে তিলধারণের জায়গা নেই। টিকিট বুকিং করতে গিয়ে অনেকেই কনফার্ম টিকিট পাচ্ছেন না যাত্রীরা। ফলে খালি হাতেই ফিরতে হচ্ছে অনেককে। তাই এর আগেও একটি নতুন একটি ট্রেন চালু করেছিল রেল। ২৯ এপ্রিল থেকে ৩ জুন পর্যন্ত কলকাতা স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলেছে এই ট্রেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal