Gold ₹1,44,850/10g
Silver ₹242.50/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
1 July 2026

পরীক্ষার ৫০ দিনের মধ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ

পরীক্ষার ৫০ দিনের মধ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ৫০ দিনের মাথায় ফলপ্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে সাংবাদিক বৈঠক করেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানান, ২০২৫ পর্যন্ত পুরনো সিলেবাসে শেষ বারের মতো পরীক্ষা নেওয়া হয়েছে। তবে আরও একবছর পড়ুয়ারা চাইলে ওল্ড সিলেবাসে পড়াশোনা করতে পারে।

২০২৬ সাল থেকে সেমিস্টার পদ্ধতিতে বছরে দু’বার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। তৃতীয় সেমিস্টার শুরু হবে চলতি বছরের ৮ সেপ্টেম্বর, শেষ হবে ২২ সেপ্টেম্বর এবং চতুর্থ সেমিস্টার ২০২৬-এর ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

আরও পড়ুন: রাত পোহালেই ছট পুজো; হিন্দিভাষীদের পবিত্র উৎসবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী 

এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর ছিল ৭ লক্ষ ৬৪ হাজার ৪৪৮ জন। তার মধ্যে পাশ করেছে ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন। পাশের হার ৯০ শতাংশ। সংসদ সভাপতি জানিয়েছেন, উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পাশের হার সবচেয়ে বেশি, ৯৯.৪৬ শতাংশ। বাণিজ্য বিভাগে পাশের হার ৯৭.৫২ শতাংশ ও কলা বিভাগে পাশের হার ৮৮.২৫ শতাংশ। এবছর ৯২.৩ শতাংশ ছাত্র পাশ করেছে, ছাত্রীদের পাশের হার ৮৮.১৩ শতাংশ।

পাশের হারের নিরিখে শীর্ষে পূর্ব মেদিনীপুর জেলা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal