Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
16 June 2026

‘বহুবার শুটিং করতে গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি’! হলিউডের দুর্ঘটনার প্রসঙ্গ তুলে বলিউডকে একহাত নিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত, ভাইরাল পোস্ট

‘বহুবার শুটিং করতে গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি’! হলিউডের দুর্ঘটনার প্রসঙ্গ তুলে বলিউডকে একহাত নিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত, ভাইরাল পোস্ট

গতকাল নিউ মেক্সিকোতে হলিউডের অ্যালেক বল্ডউইনের নতুন ছবির শুটিং চলছিল যেখানে ঘটে এক মারাত্মক দুর্ঘটনা। খেলনা বন্দুক দিয়ে অ্যাকশন দৃশ্যের শুটিং করলেও গতকাল কোনভাবে বন্দুকটি পাল্টে গিয়ে আসল বন্দুক চলে আসে শুটিং সেটে। ফলে ছবির শুটিং চলাকালীন গুলিবিদ্ধ হয়ে আহত হন মহিলা চিত্রগ্রাহক গালিনা হাচিন্স। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন ছবিটির পরিচালকও।

এবার গোটা ঘটনা নিয়ে মুখ খুলতে দেখা গেল বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে। তিনি হলিউডের প্রসঙ্গ তুলে বলিউডকে এক হাত নিয়ে জানিয়েছেন বলিউডেও যে কোনদিন এরকম বড় দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি বহুবার শুটিং করতে গিয়ে তিনি নিজেও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন এ কথা বলতে শোনা গিয়েছে অভিনেত্রীকে।

বলিউডের অ্যাকশন দৃশ্য থেকে শুরু করে বিস্ফোরণের দৃশ্যগুলিতে কোনরকম নিরাপত্তা ছাড়াই শুটিং করা হয় এবং যে ধরনের জিনিসপত্র সিনে ব্যবহার করা হয় তা থেকে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন অভিনেত্রী।
তবে অভিনেত্রীর এই বক্তব্যের সঙ্গে একমত হতে দেখা গিয়েছে নেটিজেনদের একটি বড় অংশকে। কারণ এর আগে অনেককেই বলিউডের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরতে দেখা গেছ সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: বলিউড দেয়নি জাতীয় পুরস্কার, টলিউড দেয়নি সম্মান, আক্ষেপ বুকে নিয়েই চলে গেলেন সুপারহিট অভিনেত্রী রীতা কয়রাল

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment