Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 25°C
27 July 2026

‘সারারাত সিঁড়িতে সমানে পায়ের আওয়াজ পাচ্ছিলাম’! ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে এসে হানিমুনের ভুতুড়ে অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন অভিনেতা ভরত কল, ভাইরাল ভিডিও

‘সারারাত সিঁড়িতে সমানে পায়ের আওয়াজ পাচ্ছিলাম’! ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে এসে হানিমুনের ভুতুড়ে অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন অভিনেতা ভরত কল, ভাইরাল ভিডিও

সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন রিয়ালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’র সম্প্রচার। যেখানে সঞ্চালকের ভূমিকায় দেখতে পাওয়া যাচ্ছে জনপ্রিয় টলিউড সুপারস্টার জিৎকে। বাস্তব জীবনের কাপলদের এখানে উপস্থিত হয়ে বিভিন্ন রকম খেলায় অংশগ্রহণ করার পাশাপাশি নিজেদের বাস্তব জীবনের অভিজ্ঞতার কথা ভাগ করে নিতে দেখা যায়। ইতিমধ্যেই একাধিক সেলিব্রিটি দম্পতিকে হাজির হতে দেখা গিয়েছে এই মঞ্চে।

ফলস্বরূপ ইতিমধ্যেই নেটিজেনদের দারুণ পছন্দ হয়েছে নতুন এই রিয়েলিটি শো। এবার জিৎ এর সঞ্চালনায় নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিতে এখানে উপস্থিত হতে দেখা গেল জনপ্রিয় টলিউড অভিনেতা ভরত কল এবং তার স্ত্রী জয়শ্রী মুখার্জিকে। এদিন সকলের সঙ্গে নিজেদের হানিমুনের অভিজ্ঞতার কথা ভাগ করে নিতে দেখা দিয়েছে এই সেলিব্রিটি দম্পতিকে।

এদিন অভিনেতা জানিয়েছেন হানিমুনে গিয়ে যে হোটেলে ছিলেন তারা সেখানে ভুতুড়ে অভিজ্ঞতা সম্মুখীন হতে হয়েছিল তাদের। কারণ তাদের মনে হচ্ছিল তাদের হোটেলের সিঁড়ি দিয়ে সারারাত কেউ যেন হাঁটাচলা করছিল। কিন্তু প্রকৃতপক্ষে কেউই ছিল না সেখানে। পাশাপাশি প্রচণ্ড ঠান্ডায় তাদের শরীর খারাপ হচ্ছিল বলে জানিয়েছেন এই সেলিব্রিটি দম্পতি। তবে এদিন জয়শ্রী মুখার্জি জানিয়েছেন মূলত ভরত কলের জন্যেই তিনি সেখানে থাকতে পেরেছিলেন, নইলে তিনি এক কখনোই ওই হোটেলে থাকতে পারতেন না।

আরও পড়ুন: বড়দিনে পর্দায় ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’, পোস্টার রিলিজ করে জানালেন সৃজিত

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment