Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
28 July 2026

‘আমি মোটেও নিষিদ্ধ ভিডিও তৈরি করিনি, সত্যি বলছি’! ২ মাস জেল খেটে বেরিয়ে এবার সাফাই দিলেন অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা, জামিনে বেরিয়ে সাফাই গাইছেন রাজ কুন্দ্রা

‘আমি মোটেও নিষিদ্ধ ভিডিও তৈরি করিনি, সত্যি বলছি’! ২ মাস জেল খেটে বেরিয়ে এবার সাফাই দিলেন অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা, জামিনে বেরিয়ে সাফাই গাইছেন রাজ কুন্দ্রা

চলতি বছরে নিষিদ্ধ ভিডিও কাণ্ডে জড়িয়ে মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী বলিউড প্রযোজক রাজ কুন্দ্রা। তার বিরুদ্ধে নিষিদ্ধ ভিডিও বানিয়ে তা বিদেশে পাচার করে কোটি কোটি টাকা রোজগারের অভিযোগ উঠেছিল। এরপর গ্রেপ্তার হয়ে দুমাস জেলও খাটতে হয়েছে এই জনপ্রিয় অভিনেত্রীর স্বামীকে। তবে এবার জেল থেকে ছাড়া পেয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করতে শুরু করলেন রাজ কুন্দ্রা।

প্রসঙ্গত জেল থেকে ছাড়া পাওয়ার দিন নিজেকে সংবাদমাধ্যমের থেকে আড়াল করতে চেষ্টা করলেও তিনি সফল হননি। এরপর সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবি থেকে বেশ বোঝা যাচ্ছিল দু মাস জেল খেটে শারীরিক এবং মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন রাজ। ছবি দেখে নেটিজেনরা আন্দাজ করেছিলেন তার ওজনও বেশ কমে গিয়েছে।

পাশাপাশি তার বিরুদ্ধে মুখ খুলে ছিলেন তার স্ত্রী স্বয়ং শিল্পা শেট্টি। জানিয়েছিলেন তার স্বামী যে কুকর্মের সঙ্গে জড়িত এবং এ ব্যাপারে তিনি কিছুই জানতেন না। তবে তাদের ডিভোর্সের গুঞ্জন উঠলেও বর্তমানে জানা গিয়েছে শিল্পা রাজের সঙ্গেই একসঙ্গে সংসার করছেন।

আরও পড়ুন: প্রথমবার নেটপাড়ায় একসঙ্গে হাজির সুপারস্টার ঋত্বিক ও সাবা; তবে কী সম্পর্কে শিলমোহর দিলেন গ্রীক গড ?

এদিন নিজেকে নির্দোষ বলে দাবি করার পাশাপাশি রাজ কুন্দ্রা জানিয়েছেন তার এবং তার পরিবারের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে তাদের। পাশাপাশি তিনি জানিয়েছেন তিনি যে সমস্ত ভিডিও তৈরি করতেন সেখানে কোন যৌনতা দেখানো হয়নি এবং তিনি জীবনে কোনদিন নিষিদ্ধ ভিডিও তৈরির সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি আরো দাবি করেছেন কোর্টের আদেশ মেনে তিনি নিয়মিত হাজিরা দিতে রাজি আছেন এবং নিজেকে প্রমাণ করার জন্য সমস্ত তথ্য প্রমাণ আদালতে পেশ করতেও তিনি পিছপা হবেন না।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bollywood