Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
8 July 2026

‘কোনো নেগেটিভ বিষয়কে পাত্তা দিইনা, আর চটজলদি কাউকে বিশ্বাস করিনা’! ব্যক্তিগত বিতর্ক নিয়ে এবার অকপট অভিনেত্রী সুপারস্টার নুসরত জাহান

‘কোনো নেগেটিভ বিষয়কে পাত্তা দিইনা, আর চটজলদি কাউকে বিশ্বাস করিনা’! ব্যক্তিগত বিতর্ক নিয়ে এবার অকপট অভিনেত্রী সুপারস্টার নুসরত জাহান

ব্যক্তিগত জীবনের কারণে টলিউড অভিনেত্রী এবং তৃণমূল সাংসদ নুসরত জাহান হামেশাই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন। তবে এবার ক্রমাগত সমালোচনা এবং কটাক্ষ নিয়ে মুখ খুলতে দেখা গেল অভিনেত্রীকে। এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নুসরত জানালেন সমালোচনা এবং কটাক্ষকে তিনি তার জীবনে বিশেষ পাত্তা দেন না।

প্রসঙ্গত খুব শীঘ্রই বড়পর্দায় সোহম চক্রবর্তীর বিপরীতে ‘জয় কালী কলকাত্তাওয়ালী’ সিনেমায় কাজ করতে দেখা যাবে নুসরত জাহানকে। সেই প্রসঙ্গে তিনি জানিয়েছেন দুধের শিশুকে ফেলে কাজ করতে যাওয়া তার পক্ষে সত্যিই কঠিন ছিল। তবে এক্ষেত্রে যশ দাশগুপ্ত তাকে ভীষণ রকম সাহায্য করছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। বাবা হিসেবে যশকে বড় কৃতিত্ব দিতে দেখা গিয়েছে নুসরতকে।

এদিন অভিনেত্রী আরও জানিয়েছেন তিনি আগে চটজলদি মানুষকে বিশ্বাস করতেন যে কারণে বিভিন্ন ক্ষেত্রে নানান অসহায় পরিস্থিতির সম্মুখীন হতে হতো তাকে। কিন্তু বর্তমানে তিনি আর সেটা করেন না বলেই জানিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন: মাত্র ৪৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে সকলকে ছেড়ে চলে গেলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার পুনিত রাজকুমার, শোকের ছায়া অভিনেতার পরিবারে

পাশাপাশি আরও জানিয়েছেন তিনি ব্যক্তিগত জীবনে বাইরের লোকেদের কথায় খুব বেশি প্রভাবিত হন না যে কারণে ক্রমাগত সমালোচনা এবং ট্রোলের মধ্যে থাকলেও তার জীবনে সেরকম কোনো প্রভাব পড়ে না। বলাইবাহুল্য নেটিজেনদের একাংশ শত বিতর্কের পরও নুসরত জাহানের এই দৃঢ় মনোভাব দেখে কুর্নিশ জানাতে বাধ্য হয়েছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment