Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

‘অন্যের রান্নাঘরে ঘনিষ্ঠ হয়েছিলাম’! সুপারস্টার নুসরত জাহানের রেডিও শোতে এসে বিস্ফোরক স্বীকারোক্তি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর

‘অন্যের রান্নাঘরে ঘনিষ্ঠ হয়েছিলাম’! সুপারস্টার নুসরত জাহানের রেডিও শোতে এসে বিস্ফোরক স্বীকারোক্তি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর

টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী বরাবরই নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে প্রেম, সব বিষয়ে খোলাখুলি উত্তর দিতে পছন্দ করেন। কখনোই তিনি ব্যক্তিগত প্রশ্ন এড়িয়ে যান না। এবার টলিউড অভিনেত্রী নুসরত জাহান পরিচালিত রেডিও শোতে এসে আবারও নিজের ব্যক্তিগত নানান মুহুর্ত নিয়ে বিস্ফোরক বেশকিছু স্বীকারোক্তি প্রকাশ করতে দেখা গেল অভিনেত্রীকে।

এদিন প্রকাশ পেয়েছে ঋতাভরী চক্রবর্তীর এপিসোডের এক ঝলক। যেখানে অনুগামীরা তাকে তার জীবনের প্রেম এবং ঘনিষ্ঠ মুহূর্ত নিয়ে প্রকাশ্যে কথা বলতে দেখতে পেয়েছেন। অভিনেত্রী জানিয়েছেন একবার একটি ছেলের সঙ্গে ডেটে গিয়ে তিনি দেখেন ছেলেটির গা থেকে জুতোর গন্ধ বেরোচ্ছিল। ফলে তাকে বেশ অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল। পাশাপাশি তার পরে তিনি আর ৬ মাস কাউকে ডেট করেননি সে কথাও জানান ঋতাভরী।

এরপর নুসরতের প্রশ্নের উত্তর দিতে গিয়ে অভিনেত্রী জানান অন্যের রান্না ঘরে তিনি পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে মিলিত হয়েছিলেন। বলাই বাহুল্য তার এই বিস্ফোরক স্বীকারোক্তি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: Unique থ্রিলারের হাত ধরে পুনরায় জুটি বাঁধল অনুরাগ-তাপসী

প্রসঙ্গত বর্তমানে গোয়াতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে রণবীর সিং, সলমন খান থেকে শুরু করে শ্রদ্ধা কাপুরের মতো তারকাদের সঙ্গে স্টেজ ভাগ করতে দেখা যাচ্ছে ঋতাভরী চক্রবর্তীকে। তবে শত ব্যস্ততার মধ্যেও তিনি নুসরত জাহানের শোতে এসে খোলাখুলি আলাপচারিতায় মেতে উঠেছিলেন, যা মন কেড়ে নিয়েছে অনুগামীদের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment