Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 June 2026

Unique থ্রিলারের হাত ধরে পুনরায় জুটি বাঁধল অনুরাগ-তাপসী

Unique থ্রিলারের হাত ধরে পুনরায় জুটি বাঁধল অনুরাগ-তাপসী

২০১৮ র “মনমারজিয়া” র পর পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছিলেন তাপসী পান্নু। কিন্তু এবার নতুন ছবি “দোবারা” তে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে দু’জনকে। শুক্রবার বহু কাজের ফাঁকে তাপসী তাঁর ইনস্টাগ্রামের দেওয়ালে নতুন ছবি “দোবারা” ট্রিজার শেয়ার করেন।

২০১৮ র পুরোদস্তুর প্রেমের গল্পকে ফেলে রেখে ইউনিক থ্রিলারের হাত ধরে নিজের ঘরানায় ফিরছেন অনুরাগ কাশ্যপ। ট্রিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিকই একটা রহস্যের পরিবেশ তৈরি করেছে। টাইম অর্থাৎ সময়কে সামনে রেখেই তৈরি হবে “দোবার”র প্লোট, যা ট্রিজারের মধ্যে থেকে উঠে আসছে। পরিচালক স্বয়ং অনুরাগ জানিয়েছেন, “এই ছবিকে সামনে রেখে আমরা পুরোপুরি নতুন ধরনের গল্প আনতে দর্শকের দরবারে আনতে চলেছি। এটা তাপসীর সঙ্গে আমার তৃতীয় কাজ। আমরা থ্রিলার ঘরানায় অন্য রকম কিছু একটা করার চেষ্টা করছি।”

আরও পড়ুন: জমি বাড়ি বিক্রি করে অনেক কষ্টে পড়াশোনা শিখিয়েছিল মা, আজ পড়াশোনা শেষ করে ১.২ কোটি টাকার চাকরি পেয়ে মা এর স্বপ্ন পুওরন করেছে এবং হাজার যুবকের কাছে অনুপ্রেরণার হয়ে উঠেছেন লখনউ এর ছেলে নমন গুপ্তা

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী তাপসীকে থ্রিলার ঘরানায় ফিরে আসার বিষয়ে প্রশ্ন করলে।  উচ্ছ্বসিত হয়ে তিনি জানান, “ আমি সব সময় এই ধরনের ছবি করতে খুব ভালোবাসি এবং নিজেকে এই ধরনের ছবির মধ্যেই আটকে রাখি।” আরও বলেন, “আপকামিং ছবিটি একেবারে অন্য ধরনের হতে চলেছে। এতদিন পর্যন্ত থ্রিলার ছবি খুব ভালো সাড়া পেয়েছি। তবে এই ছবি একদম আলাদা হতে চলেছে কারণ এখানে একসঙ্গে কাজ করছেন একটা কাপুর এবং বন্ধু অনুরাগ কাশ্যপ।”

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment