Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
30 June 2026

‘আমি দেখিনি সিনেমাটা’! ভারতের প্রায় সবাই দেখলেও নিজের শ্বশুর মিঠুন চক্রবর্তী অভিনীত ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখেননি পুত্রবধূ মাদালসা শর্মা, মুখ খুললেন মিঠুনের পুত্রবধূ

‘আমি দেখিনি সিনেমাটা’! ভারতের প্রায় সবাই দেখলেও নিজের শ্বশুর মিঠুন চক্রবর্তী অভিনীত ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখেননি পুত্রবধূ মাদালসা শর্মা, মুখ খুললেন মিঠুনের পুত্রবধূ

সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘কাশ্মীর ফাইলস’ সিনেমাটি যা নিয়ে ইতিমধ্যেই দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছেন টলিউড থেকে শুরু করে বলিউডের অভিনেতা এবং অভিনেত্রীরা। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সিনেমাটি নিয়ে চূড়ান্ত শোরগোল শুরু হয়ে গিয়েছে। নেটিজেনদের একাংশের যখন সিনেমাটি দারুণ পছন্দ হয়েছে অন্যদিকে একদল নেটিজেন জানিয়েছেন রীতিমতো তথ্য বিকৃত করা হয়েছে সিনেমাটির মাধ্যমে।

তবে এবার সিনেমাটি নিয়ে মুখ খুলতে দেখা গেল জনপ্রিয় বলিউড অভিনেত্রী মাদালসা শর্মাকে। প্রসঙ্গত এই সিনেমায় অন্যতম গুরুত্বপূর্ণ এবং মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী যিনি সম্পর্কে মাদালসার শ্বশুরমশাই হন। তবে মিঠুন চক্রবর্তী অভিনীত এই সিনেমা নিয়ে কোন খারাপ কথা বলেননি অভিনেত্রী। বরং জানিয়েছেন এখনো পর্যন্ত সিনেমাটি দেখে ওঠা হয়নি তার। তবে সিনেমাটি অনেক রিসার্চের পর বানানো হয়েছে বলে মন্তব্য করতে দেখা গেছে তাকে। তাই সিনেমাতে যে তথ্য দেখানো হচ্ছে তা সঠিক বলেই দাবি করেছেন অভিনেত্রী।

প্রসঙ্গত মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তীর সঙ্গে বর্তমানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী মাদালসা শর্মা। পাশাপাশি বলিউডে বড় পর্দায় এখনো তেমন সাফল্য না পেলেও ছোটপর্দায় চুটিয়ে কাজ করতে দেখা যাচ্ছে তাকে এদিন অভিনেত্রী জানিয়েছেন নেটিজেনদের উচিত কাশ্মীর ফাইলস সিনেমাটি দেখা নিজেদের অতীত জানার জন্য।

আরও পড়ুন: মা হবার পর এই প্রথম বন্ধু দের সাথে বেরোলেন শুভশ্রী! নতুন হট লুক ভাইরাল নেট দুনিয়ায়!

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment