Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

‘আমি ওর কোনো ক্ষতি চাইনি কোনোদিন, ভুল বোঝাবুঝি হয়েছিল’! অভিনেতা অভিষেক চ্যাটার্জির প্রয়াণে মুখ খুললেন ঋতুপর্ণা সেনগুপ্ত, মনখারাপ সুপারস্টার অভিনেত্রীর

‘আমি ওর কোনো ক্ষতি চাইনি কোনোদিন, ভুল বোঝাবুঝি হয়েছিল’! অভিনেতা অভিষেক চ্যাটার্জির প্রয়াণে মুখ খুললেন ঋতুপর্ণা সেনগুপ্ত, মনখারাপ সুপারস্টার অভিনেত্রীর

একসময়ের টলিউডে তাদের জুটির জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। যে কারণে তাদেরকে একসঙ্গে পর্দায় দেখতে চেয়ে দাবি করতে দেখা যেত দর্শকদের বারংবার। তবে তারপরেও ভাঙ্গন ধরেছিল তাদের বন্ধুত্বে। প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছিল তাদের। তবে সবকিছু পেছনে ফেলে এবার চিরতরে বিদায় নিতে দেখা গেল অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়কে। তার মৃত্যুর পর তাদের সেই হারানো পুরনো বন্ধুত্বের কথা সামনে এনে কলম ধরলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

এদিন এক বেসরকারি সংবাদমাধ্যমে স্মৃতিচারণা করতে দেখা গিয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। তিনি জানিয়েছেন প্রায় এক সঙ্গেই টলিউড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা খুঁজে পেয়েছিলেন তারা। তাদের জুটি এতটাই জনপ্রিয় হয়েছিল নেটিজেনদের মধ্যে যে গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়েছিল তাদের নাম। পরিচালক ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘দহন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে জাতীয় পুরস্কার লাভ করতে সক্ষম হয়েছিলেন অভিনেত্রী। এদিন আক্ষেপ করে ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন বরাবরই ভীষণ জেদি ছিলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়।

যে কারণে একাধিকবার নিজের শরীরের খেয়াল রাখার কথা বললেও তা মানতে চাননি অভিনেতা। বরং ক্রমাগত কাজ করে গিয়েছেন তিনি বিভিন্ন ধারাবাহিকে। পাশাপাশি নিজেদের মধ্যেকার ভুল বোঝাবুঝি নিয়েও এদিন কথা বলেছেন ঋতুপর্ণা। জানিয়েছেন তিনি কোনদিনই অভিনেতার খারাপ চাননি। কিন্তু ভুল বোঝাবুঝি মেটানোর আগেই না ফেরার দেশে পাড়ি দিলেন অভিষেক চ্যাটার্জী।

আরও পড়ুন: বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের সমস্ত জিনিসপত্র নিয়ে চম্পট দিলেন গাড়ির ড্রাইভার, ভারতের বাইরে গিয়েও বিড়ম্বনায় স্বরা, তাঁর জিনিসপত্র নিয়েই গাড়ি ছোটান সেই চালক

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment