Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 July 2026

‘বউ হিসেবে নিজেকে শূন্য দেবো, বউ হওয়ার কোনো যোগ্যতা নেই আমার’! এবার নিজের সম্পর্কেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন রচনা ব্যানার্জি, ভাইরাল ভিডিও

‘বউ হিসেবে নিজেকে শূন্য দেবো, বউ হওয়ার কোনো যোগ্যতা নেই আমার’! এবার নিজের সম্পর্কেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন রচনা ব্যানার্জি, ভাইরাল ভিডিও

টলিউডের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন রচনা ব্যানার্জি। বড় পর্দার সাথে সাথে বর্তমানে যিনি ছোটপর্দাতেও চুটিয়ে কাজ করছেন। জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’ সঞ্চালনার দায়িত্বে রয়েছেন তিনি বিগত প্রায় দশ বছর ধরে। তবে এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো জি বাংলার টক শো ‘অপুর সংসার’ এ এসে অভিনেত্রীর বলা বেশ কিছু বক্তব্য।

যেখানে মূলত নিজেকেই সমালোচনার সম্মুখীন করেছেন রচনা ব্যানার্জি। এদিন তিনি জানিয়েছেন স্ত্রী হিসেবে তিনি নিজেকে দশের মধ্যে শূণ্য দেবেন। কারণ তিনি মনে করেন স্ত্রী হতে গেলে যে গুনাগুন দরকার তা তার মধ্যে নেই। ফলস্বরূপ তিনি ভালো স্ত্রী হতে পারেননি, বলে মন্তব্য করেছে দেখা গিয়েছে অভিনেত্রীকে। পাশাপাশি অপুর সংসার নামের ওই টকশো এর সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন তিনি মনে করেন বিনোদন জগতের সঙ্গে যুক্ত অভিনেতা এবং অভিনেত্রীদের উচিত নিজেদের পেশা থেকে কাউকে বেছে নিয়ে বিয়ে করা। নইলে অভিনয় পেশাটাকে সাধারন মানুষ বুঝতে পারবে না বলে মন্তব্য করেছেন রচনা।

প্রসঙ্গত ব্যক্তিগত জীবনে কোনদিন বিবাহবিচ্ছেদের সম্মুখীন না হলেও স্বামীর থেকে আলাদা থাকেন রচনা ব্যানার্জি। কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন সন্তানের জন্যই মূলত ডিভোর্স না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। বরং বর্তমানে একে অপরের ভালো বন্ধু হিসেবেই রয়ে গিয়েছেন রচনা ব্যানার্জী এবং তার স্বামী।

আরও পড়ুন: মিঠুনের গাল টিপে প্রতিশোধ নিলেন ভারতী! মিঠুনের গাল টিপে রিলস বানালেন ভারতী সিং, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment