Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 June 2026

মিঠুনের গাল টিপে প্রতিশোধ নিলেন ভারতী! মিঠুনের গাল টিপে রিলস বানালেন ভারতী সিং, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

মিঠুনের গাল টিপে প্রতিশোধ নিলেন ভারতী! মিঠুনের গাল টিপে রিলস বানালেন ভারতী সিং, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

সদ্য ওটিটিতে শুরু হয়েছে নতুন রিয়্যালিটি শো ‘হুনরবাজ: দেশ কি শান’। ভুটে দেখানো হচ্ছে এই শো। এই শুয়োরের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন বলিউডের কমেডি কুইন ভারতী সিং ও তার স্বামী হার্ষ লিম্বাচিয়া। বিচারক আসনে রয়েছেন মিঠুন চক্রবর্তী, পরিনীতি চোপড়া ও কারাণ জোহার। একই শোতে মিঠুন চক্রবর্তী ও ভারতী সিং। মিঠুন চক্রবর্তীকে এত কাছে পেয়ে বলিউডের কমেডি কুইন ছেড়ে দেবেন তা হতেই পারে না। সম্প্রতি মিঠুন চক্রবর্তীর সাথে দুটি রিল ভিডিও বানালেন তিনি, যা এইমুহূর্তে গোটা নেটদুনিয়ায় ভাইরাল।

সম্প্রতি ভারতী সিং মিঠুন চক্রবর্তীর সাথে ভুটে সদ্য শুরু হওয়া ‘হুনরবাজ: দেশ কি শান’এর সেটেই বানিয়েছেন রিল ভিডিও। যেখানে মিঠুন চক্রবর্তীর গাল টিপতে দেখা গিয়েছে ভারতী সিংকে। একেবারে নির্লিপ্তভাবে, ভাবহীন ভঙ্গিতে ক্যামেরার দিকে তাকিয়ে ছিলেন অভিনেতা। আর তখনই দুষ্টামি ও মজার ছলেই বানিয়েছেন ভিডিওটি। আর ভারতীর এই সমস্ত কান্ড দেখে অভিনেতা নিজেও হেসে ফেলেছিলেন। এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে কমেডিয়ান কুইন লিখেছেন অভিনেতা তার সব সময়ের প্রিয় একজন মানুষ। তার এই ভিডিওতে গীতা মাকেও কমেন্ট করতে দেখা গিয়েছে।

এছাড়াও অভিনেতার সাথে বলিউডের কমেডি কুইন আরো একটি রিল ভিডিও বানিয়েছেন, যেখানে তিনি পুষ্পা ছবির আইটেম নম্বর ‘ও আন্তাভা মাম্মা’তে রিল ভিডিও বানিয়েছেন। যেটি বানানোর সময় মিঠুন চক্রবর্তীর পাশে বসে থাকা পরিনীতি চোপড়া রীতিমতো হেসে গড়িয়ে গিয়েছিলেন। শুরুর দিকে ভারতী সিংকে শুনতে হয়েছিল অনেক কথা। বডি শেমিং নিয়ে রীতিমতো ট্রোল হয়েছিলেন তিনি। পরবর্তীকালে তিনি নিজেকে সকলের সামনে প্রমাণ করেছেন।

আরও পড়ুন: বসন্ত উৎসবে উদ্দাম নাচ নাচলেন ‘লক্ষ্মীকাকিমা’ অপরাজিতা আঢ্য! দেখে চোখ ফেরাতে পারছেন না অভিনেত্রীর অনুগামীরা, তুমুল ভাইরাল ভিডিও

কয়েকদিন আগেই নিজেকে অন্তঃসত্ত্বা সঞ্চালিকা হিসেবে ঘোষণা করেছেন ভারতী। এমন অবস্থাতেও কাজ করা সম্ভব, তা তিনি আবারও প্রমাণ করে দিলেন। কয়েকদিন আগে নিজের সোশ্যাল মিডিয়ার পাতাতেই হার্ষ লিম্বোচিয়ার সাথে একটি ছবি শেয়ার করে জানিয়েছিলেন নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কথা। সেই খবর সামনে আসার পর থেকেই তাদের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তারকাদের পাশাপাশি তাদের অগণিত ভক্তরাও।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment