Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
25 June 2026

‘আমার ছেলেমেয়ের দিকে যদি কোনও গাড়ি এগিয়ে আসে, সামনে দাঁড়িয়ে গিয়ে সন্তানদের জীবন বাঁচাব’: নিজের ছেলে কে যে কোনো শক্তি দিয়ে বাঁচানোর প্রতিজ্ঞা নিয়েছিলেন শাহরুখ খান

‘আমার ছেলেমেয়ের দিকে যদি কোনও গাড়ি এগিয়ে আসে, সামনে দাঁড়িয়ে গিয়ে সন্তানদের জীবন বাঁচাব’: নিজের ছেলে কে যে কোনো শক্তি দিয়ে বাঁচানোর প্রতিজ্ঞা নিয়েছিলেন শাহরুখ খান

চলতি মাসেই এক বিলাসবহুল জাহাজের পার্টি থেকে গ্রেফতার হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। মাদক কাণ্ডে জড়িত থাকার কারণে তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হলেও পরে হাজতবাস করতে হয় তাকে। পাশাপাশি বেশ কয়েকবার তার জামিনের আবেদন নাকচ হয়ে যাওয়ার কারণে বর্তমানে মুম্বাইয়ের আর্থার জেলে রয়েছেন শাহরুখ-পুত্র আরিয়ান।

এদিন অবশেষে জেলে ছেলেকে দেখার সুযোগ পেলেন শাহরুখ। বৃহস্পতিবার সকালে অতি সাধারণ একটি গাড়িতে চেপে মুম্বাইয়ের আর্থার জেলে ছেলের সঙ্গে দেখা করতে হাজির হন বলিউডের বাদশা। ভাইরাল হওয়া ফটো থেকে অনুগামীরা বেশ বুঝতে পারছেন এই কদিনেই শরীর-স্বাস্থ্য ভেঙে পড়েছে তাদের প্রিয় অভিনেতার।

এক বেসরকারি সংবাদমাধ্যমে সূত্রে জানা গিয়েছে কোর্টের আদেশ অনুযায়ী মাত্র 15 মিনিটের জন্য এদিন ছেলের সঙ্গে দেখা করার সুযোগ পান শাহরুখ। জেলে বন্দী ছেলেকে তিনি নিজের হাতে কিছু খাবার খাওয়াতে চাইলেও আদালতের তরফে অনুমতি মেলেনি। পাশাপাশি জানা গিয়েছে আরিয়ানের সঙ্গে থাকা জেলের অন্যান্য বন্দীদের নিজের ছেলের প্রতি খেয়াল রাখার অনুরোধ জানিয়েছেন বলিউড বাদশা।

আরও পড়ুন: “না এই কাজের জন্য টাকা নিচ্ছি না”, বাম প্রার্থীর প্রচারে পটাশপুরে শ্রীলেখা

বলিউডের অন্দরে খবর এদিন ছেলেকে দেখতে গিয়ে বেশ সেন্টিমেন্টাল হয়ে পড়েছিলেন শাহরুখ খান। পাশাপাশি বাবাকে দেখে আরিয়ানের চোখেও জল দেখা গেছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত আরিয়ানকে কঠিন অবস্থায় শক্ত থাকার বার্তা দিয়ে ইতিমধ্যেই তার পাশে দাঁড়িয়েছেন শাহরুখ খানের অনুগামীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment