Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
17 July 2026

‘শাহরুখ বায়োপিকে আমার চরিত্রে অভিনয় করতে চাইলে বারণ করে দেব’! দাদাগিরির মঞ্চে সৌরভ গাঙ্গুলীর বিতর্কিত মন্তব্যে বেজায় ক্ষুব্ধ শাহরুখ খানের অনুগামীরা, তুমুল ভাইরাল ভিডিও

‘শাহরুখ বায়োপিকে আমার চরিত্রে অভিনয় করতে চাইলে বারণ করে দেব’! দাদাগিরির মঞ্চে সৌরভ গাঙ্গুলীর বিতর্কিত মন্তব্যে বেজায় ক্ষুব্ধ শাহরুখ খানের অনুগামীরা, তুমুল ভাইরাল ভিডিও

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল দীর্ঘ টালবাহানার পর নিজের জীবনের উপর ভিত্তি করে বায়োপিক বানাতে অনুমতি দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে টলিউডে নয় বরং বলিউডে বেশ বড় বাজেটে তৈরি হবে তার জীবনী নিয়ে সিনেমা।পাশাপাশি সেই সিনেমায় সৌরভ গাঙ্গুলীর চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়েও নানা তথ্য জানা গিয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তবে এবার নিজের মতামত প্রকাশ্যে জানিয়ে দিলেন স্বয়ং সৌরভ গাঙ্গুলী।

প্রসঙ্গত দাদাগিরির একটি এপিসোডে এক প্রতিযোগীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে সরাসরি সৌরভ জানিয়ে দেন তিনি তার নিজের বায়োপিকে শাহরুখ খানকে চান না। তার চরিত্রে শাহরুখ খান অভিনয় করতে পারবেন না, এমনটাই মনে করেন কলকাতার মহারাজ। তাই শাহরুখ তার চরিত্রে অভিনয় করতে চাইলে তিনি বারণ করে দেবেন এমনটাই জানিয়েছেন সৌরভ গাঙ্গুলী। বলাই বাহুল্য তার এই মন্তব্যে বেজায় চটেছেন শাহরুখ খানের অনুগামীরা।

তার পাশাপাশি অভিনেতা হৃত্বিক রোশনকেও সৌরভ তার চরিত্রে চান না বলে জানিয়ে দিয়েছেন। কারণ হিসেবে তিনি জানিয়েছেন হৃত্বিকের চেহারার সঙ্গে তাঁর চেহারার কোনো মিল নেই। তবে শেষ পর্যন্ত পছন্দের অভিনেতা হিসেবে বলিউড অভিনেতা রণবীর কাপুরকেই বেছে নিয়েছেন সৌরভ গাঙ্গুলী। তবে কিছুদিন আগে স্বয়ং রণবীর জানিয়েছিলেন তার সৌরভ গঙ্গোপাধ্যায় এর চরিত্রে অভিনয় করার কোনো আগ্রহ নেই। ফলে বলাই বাহুল্য সৌরভের বায়োপিক নিয়ে এখনো পর্যন্ত কোনো নিশ্চয়তা জানা যাচ্ছে না।

আরও পড়ুন: পেটে সন্তান নিয়েই ‘কমলার নেত্ত করে’ গানে উদ্দাম নাচলেন রানী রাসমণি ধারাবাহিকের মা ভবতারিণী তনুশ্রী ভট্টাচার্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment