Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
17 July 2026

পেটে সন্তান নিয়েই ‘কমলার নেত্ত করে’ গানে উদ্দাম নাচলেন রানী রাসমণি ধারাবাহিকের মা ভবতারিণী তনুশ্রী ভট্টাচার্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

পেটে সন্তান নিয়েই ‘কমলার নেত্ত করে’ গানে উদ্দাম নাচলেন রানী রাসমণি ধারাবাহিকের মা ভবতারিণী তনুশ্রী ভট্টাচার্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘করুণাময়ী রাণী রাসমণি’। এই ধারাবাহিকে রাণীমার অন্তর্ধানের পরেই সকলকে সুখবর জানিয়েছিলেন ছোটপর্দার অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য। সেইসময় তিনি রাসমণি ধারাবাহিকে মা ভবতারিণী চরিত্রে অভিনয় করছিলেন। বর্তমানে অভিনয় জগৎ থেকে সাময়িক বিরতি নিয়েছেন তিনি।

খুব শীঘ্রই অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্যের পরিবারে আসতে চলেছে এক নতুন সদস্য। অভিনেত্রীর পরিবারের সকলের মধ্যেই এখন খুশির পরিবেশ। এর মধ্যেই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় ইনস্টারিলের মাধ্যমে চমকে দিলেন তার অনুরাগীদের।

বর্তমানে ট্রেন্ডিং সং আকৃতি কাক্কার ও শানের কন্ঠে ‘তোমরা দেখো গো আসিয়া, কমলায় নেত্য করে থমকিয়া থমকিয়া’। প্রায় সকলেই এই গানে রিল ভিডিও বানিয়ে শেয়ার করছেন নেটদুনিয়ায়। বাদ থাকেননি তনুশ্রী ভট্টাচার্যও।

আরও পড়ুন: বিদেশে ব্যবসার নিরিখে দঙ্গলকে তাড়া করছে বাহুবলী-২। মুক্তি চিনের সাত হাজার হলে

অন্তঃসত্ত্বা অবস্থায়তেই এই ট্রেন্ডিং গানে নেচে রিল ভিডিও বানিয়ে শেয়ার করেছেন অভিনেত্রী যা নিমেষের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। অভিনেত্রীর অনুরাগীরাও এই ভিডিও বেশ পছন্দ করেছেন। খুব শীঘ্রই নতুন সদস্যের জন্ম দেবেন তিনি। মাতৃত্বের জেল্লা তার চোখে মুখে স্পষ্ট। তিনি একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন। টেলিভিশন পর্দার পরিচিত মুখ তনুশ্রী। মা হওয়ার পরে আবারও অভিনয় জীবনে ফিরবেন তিনি। তবে সেটা কবে তা এখনই বলা মুশকিল।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment