Take a fresh look at your lifestyle.

‘আপনি ভিকি কৌশলের মতো কাউকে বিয়ে করছেন না কেন?’ সলমনের সামনেই ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব ভিকির! হু হু করে ভাইরাল ভিডিয়ো

647

কার্যত ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে বিয়ের দিনক্ষণ। শোনা গেছে, দিওয়ালিতেই বাগদানও সেরে ফেলেছেন এই জুটি। তবে বিয়ের খবরে এখনো প্রকাশ্যে সিলমোহর দেননি এই জুটি। বুঝতেই পারছেন কাদের কথা বলছি। খুব শীঘ্রই একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলি সুন্দরী ক্যাটরিনা কাইফ ও বলিউডের অন্যতম হার্টথ্রব ভিকি কৌশল।

বয়স কখনোই প্রেমের ক্ষেত্রে বাধা হয়ে দাড়ায় না তা আবারো প্রমাণ করে দিল এই জুটি। পাঁচ বছরের ছোট ভিকি কৌশলকে মনে ধরেছে ক্যাটরিনার। অবশ্য সায় ছিল উল্টো দিক থেকেও। অনেকদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে বালি পাড়ায়। জানা গেছে, ডিসেম্বরের ৭-৯ তারিখ রাজস্থানের বারওয়াড়া ফোর্টে বসবে এই রাজকীয় বিয়ের আসর। তবে এখনো পর্যন্ত নিজেদের বিয়ের খবর অফিশিয়ালি অ্যানাউন্স করেননি তারা।

এই তারকা জুটির বিয়েটা কার্যত হচ্ছে তা নিশ্চিত। তাদের বিয়ের খবর সামনে আসতেই এই তারকা জুটির পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে সালমান খানের সামনেই ক্যাটরিনা কাইফকে বিয়ের প্রস্তাব দিলেন ভিকি কৌশল। দর্শকাসনে ছিলেন বলিউডের ভাইজান। ভিকি কৌশলের এই প্রস্তাবের কথা শুনে রীতিমতো হেসে ফেলেছিলেন তিনি।

ক্যাটরিনা মঞ্চের ওপর আসতেই ভিকি তার উদ্দেশ্যে বলেছিলেন, “ক্যাটরিনা তুমি ভিকি কৌশলের মতো পাত্র খুঁজে বিয়ে করছো না কেন?” তার এই কথা শুনে রীতিমতো লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। এই তারকা-জুটির টেলিভিশনে কাটানো বিভিন্ন মুহূর্তের ক্লিপিংস জুড়ে এই ভিডিওটি বানানো হয়েছিল। যা সাম্প্রতিক ভাইরাল হয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে তিনি এও জানিয়েছেন তিনি তার কত বড় ভক্ত। এই পুরো বিষয়টা উপভোগ করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সম্প্রতি জানা গিয়েছে বিয়ের জন্য শুটিংয়ের ডেট পর্যন্ত পিছিয়েছেন তিনি। ঐ অ্যাওয়ার্ড শোয়ের স্ক্রিপ্টেড লাইনগুলো যে বাস্তবে কয়েক বছরের মধ্যে এইভাবে ফলে যাবে তা আর কে জানত!

মাঝে ক্যাটরিনা কাইফের সঙ্গে সালমান খানের সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছিল মিডিয়াতে। কিন্তু অফিশিয়ালি কোনদিনই নিজেদের সম্পর্ক নিয়ে কোন মন্তব্য করেননি এই অভিনেতা অভিনেত্রী। সালমান খান ক্যাটরিনার কাছে তার মেন্টরের মত, একথা এখন কারোরই অজানা নয়। যেকোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বলিউডের ভাইজানের সঙ্গে পরামর্শ করে নেন অভিনেত্রী তা তিনি নিজেই স্বীকার করেছেন।

বি-টাউনের এই তারকা জুটিকে প্রায়ই একসাথে দেখা যেত। তবে কখনই তারা নিজেদের সম্পর্কের কথা জাহির করেননি। সম্প্রতি তাদের বিয়ের খবর সামনে আসতেই খুশি হয়েছেন তাদের অনুরাগীরা। ব্রেকআপে নয় তাদের সম্পর্কের সিদ্ধান্ত বিয়েতেই শেষ হলো এতেই খুশি অনুরাগীরা। এখন সকলেই অপেক্ষায় রয়েছেন কবে এই তারকা জুটি নিজেদের বিয়ের খবরে প্রকাশ্যে সিলমোহর দেবেন!

 

View this post on Instagram

 

A post shared by Cherry & Grapes 🍧 (@popsixcles)

Comments are closed.