Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

‘কাজ না করে বাড়িতে থাকলেই আবার একটা বাচ্চা হয়ে যাবে’! ৪ বাচ্চার বাবা সইফ আলী খানের বিস্ফোরক মন্তব্য কপিল শর্মার শো তে, তুমুল ভাইরাল ভিডিও

‘কাজ না করে বাড়িতে থাকলেই আবার একটা বাচ্চা হয়ে যাবে’! ৪ বাচ্চার বাবা সইফ আলী খানের বিস্ফোরক মন্তব্য কপিল শর্মার শো তে, তুমুল ভাইরাল ভিডিও

সম্প্রতি দ্বিতীয়বারের জন্য করিনা কাপুরের সন্তানের বাবা হয়েছেন বলিউড অভিনেতা সইফ আলী খান। পাশাপাশি সম্প্রতি মুক্তি পেতে চলেছে তার নতুন সিনেমা ‘বান্টি অউর বাবলি 2’। এবার সেই সিনেমার প্রচারে এসে কপিল শর্মার কমেডি শো তে প্রকাশ্যেই এক বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল অভিনেতাকে।

প্রসঙ্গত এদিন ‘বান্টি অউর বাবলি 2’ এর প্রচার এর জন্য কপিল শর্মা কমেডি শো তে সইফ হাজির হয়েছিলেন তার সহ-অভিনেতা এবং অভিনেত্রীদের সঙ্গে। তার সঙ্গে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জী এবং অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী ও অভিনেত্রী শর্বরী। সেখানেই কপিল কথায় কথায় জানান যে এ বছর পরপর একাধিক বড় প্রজেক্টে কাজ করে চলেছেন সইফ আলী খান।

কি কারণে তিনি এত সময় কাজ করে ব্যয় করছেন সেই প্রশ্ন রাখা হয়েছিল তার সামনে। পাশাপাশি কপিল জিজ্ঞাসা করেন তার পরিবারের সদস্য সংখ্যা বাড়ছে বলেই এত কাজ করতে হচ্ছে কিনা। তবে এর উত্তরে সকলের সামনেই অভিনেতা জানান সদস্য সংখ্যা বৃদ্ধিতে কোন সমস্যা নয়।

তবে তিনি যদি কাজ না করে বাড়ি থাকেন তাহলে আবারও সন্তানের জন্ম হতে পারে। বলাই বাহুল্য তার উত্তর শুনে হাসিতে গড়িয়ে পড়তে দেখা যায় উপস্থিত সকলকে। চ্যানেল কর্তৃপক্ষের তরফে এদিন এই এক ঝলক ভিডিও প্রকাশ্যে আসতেই তা চরম ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment

নিজস্ব প্রতিনিধি

দ্য বেঙ্গল স্টোরি সংবাদ বিভাগের নিজস্ব প্রতিনিধি দল। আমরা সর্বদা নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ খবর আপনাদের কাছে পৌঁছে দিতে দায়বদ্ধ।