Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
26 July 2026

‘আমি আপনার দারুণ ফ্যান!’ কেবিসির মঞ্চে অমিতাভ বচ্চনের প্রশংসায় পঞ্চমুখ হলেন রাণী মুখার্জি! ‘আমায় মাখন দিচ্ছ?’, পাল্টা প্রশ্ন ছুঁড়লেন বিগ বি, তুমুল ভাইরাল ভিডিও

‘আমি আপনার দারুণ ফ্যান!’ কেবিসির মঞ্চে অমিতাভ বচ্চনের প্রশংসায় পঞ্চমুখ হলেন রাণী মুখার্জি! ‘আমায় মাখন দিচ্ছ?’, পাল্টা প্রশ্ন ছুঁড়লেন বিগ বি, তুমুল ভাইরাল ভিডিও

সম্প্রতি অমিতাভ বচ্চন পরিচালিত ‘কন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে হাজির হয়েছিলেন বলিউড অভিনেতা সইফ আলী খান ও বলিউড অভিনেত্রী রানী মুখার্জী। কারণ ‘হাম তুম’ সিনেমার ১২ বছর পর এবার একসঙ্গে আবার পর্দায় দেখতে পাওয়া যাবে বলিউডের এই জনপ্রিয় জুটিকে। ‘বান্টি অউর বাবলি ২’ সিনেমায় একসঙ্গে কাজ করতে দেখা যাবে তাদেরকে।

এদিন সেই সিনেমার প্রচারে কেবিসির মঞ্চে হাজির হয়েছিলেন তারা। সঙ্গে ছিলেন অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী এবং অভিনেত্রী শর্বরী। এখানেই মঞ্চে উপস্থিত হয়ে অমিতাভ বচ্চনকে পা ছুঁয়ে প্রণাম করার পাশাপাশি দরাজ ভাবে তাকে প্রশংসা করতে দেখা যায় রাণী মুখার্জিকে।

তিনি জানান তিনি বিগ বির একজন অত্যন্ত বড় ফ্যান। কিন্তু এর পরেই রানী মুখার্জির প্ল্যান ধরে ফেলেন অমিতাভ বচ্চন। বুঝতে পারেন খেলায় অমিতাভের থেকে সুবিধা পাওয়ার জন্যই তাকে মাখন দিচ্ছিলেন রাণী মুখার্জি।

আরও পড়ুন: পাহাড়ের কোলে হঠাৎই নাচতে আরম্ভ করে দিল অভিনেত্রী শ্রুতি দাস, পর্যটকেরা অবাক হয়ে চেয়ে রইলো দেশের মাটির নোয়ার দিকে! তুমুল ভাইরাল ভিডিও

তাই অমিতাভ পাল্টা প্রশ্ন করেন কেন রানী তার এত প্রশংসা করছেন। তার উত্তরে রানী জানান চ্যারিটির টাকাটা তাকে দিয়ে দিলেই তিনি চলে যাবেন। কিন্তু অমিতাভ স্পষ্ট জানিয়ে দেন তিনি মোটেও খেলায় সাহায্য করবেন না রানীকে। বরং জিততে গেলে মন দিয়ে খেলতে হবে তাকে। বলাইবাহুল্য সমস্তটাই ঘটে বেশ মজার ছলে। অনুগামীরা বেশ উপভোগ করেছেন কেবিসির এই এপিসোড।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment