Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 July 2026

অভিনয়ের পাশাপাশি রয়েছে দুর্দান্ত গানের গলা! অভিনয় জীবনের নিজের প্রথম ছবির গান মঞ্চে গেয়ে নেটিজেনদের থেকে প্রশংসা পেলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, ভাইরাল ভিডিও

অভিনয়ের পাশাপাশি রয়েছে দুর্দান্ত গানের গলা! অভিনয় জীবনের নিজের প্রথম ছবির গান মঞ্চে গেয়ে নেটিজেনদের থেকে প্রশংসা পেলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, ভাইরাল ভিডিও

এই মুহূর্তে বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন রাহুল অরুণাদায় বন্দ্যোপাধ্যায়। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও চুটিয়ে অভিনয় করছেন অভিনেতা। অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও নতুন পরিচিতি ঘটেছে অভিনেতার। কেরিয়ারের শুরু থেকে বাজিমাত করেছিলেন রাহুল। আজ থেকে ১৪ বছর আগে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘চিরদিন তুমি যে আমার’ ছবির হাত ধরে টলিউডে ডেবিউ করেন রাহুল। সেই ছবিতে অভিনেতার বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ছবিতে রাহুল এবং প্রিয়াঙ্কা জুটি দুর্দান্ত সফলতা পেয়েছিল। দুজনে জুটি একেবারে সুপারহিট।

বর্তমানে বড়পর্দা হোক কিংবা ছোটপর্দা দুই জায়গাতেই চুটিয়ে অভিনয় করছেন তিনি। সম্প্রতি আমরা তাকে দেখতে পাচ্ছি জি বাংলার লালকুঠি ধারাবাহিকে। এই ধারাবাহিকে অভিনেতাকে অভিনেত্রী রুক্মার বিপরীতে অভিনয় করতে দেখা যাচ্ছে। তবে অভিনয়ের পাশাপাশি রাহুলের মধ্যে আরো একটি বিশেষ গুণ রয়েছে। সেটা হলো অভিনেতা অভিনয়ের পাশাপাশি ভালো গান গাইতেও পারেন।

সম্প্রতি বেশকিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে রাহুলের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। আর সেখানেই দেখা যাচ্ছে অভিনেতা একটি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের মাঝে নিজের জীবনের প্রথম এবং সুপারহিট ছবি চিরদিনে তুমি যে আমার এর গান পিয়া রে গাইছেন। নিজেই সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও শেয়ার করেছেন তিনি। আর অসংখ্য মানুষের কাছ থেকে পেয়েছেন প্রশংসা।

আরও পড়ুন: সুশান্ত মৃত্যুকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, সইফ-কন্যা সারাকে নিয়ে বিস্ফোরক চিঠি রিয়া চক্রবর্তী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment