দুর্গাপুজোর পর কালীপুজো। বাংলাদেশে ভাংচুর করা হল কালী মায়ের মুর্তি। বাংলাদেশের নওগার পোরশা উপজেলার দুটি কালী প্রতিমা ভেঙে ফেলা হয়। খবর পাওয়ার পর উপজেলায় যান সরকারী আধিকারিক মহম্মদ নাজমুল হামিদ রেজা-সহ আরও অনেকে। ঘটনার সঙ্গে জড়িতদের খুব শীঘ্র গ্রেফতার করা হবে বলে আশ্বাস দেন মহম্মদ নাজমুল হামিদ রেজা।
আরও পড়ুন: সিকিম জুড়ে চলছে বনধ, চরম সমস্যায় পর্যটকরা
দুর্গাপুজোয় বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় ভেঙে ফেলা হয় দুর্গামূর্তি। এই নিয়ে গোটা বিশ্বে শোরগোল পড়ে যায়। হিন্দুদের বাড়িতেও আগুন ধরিয়ে দিইয়ে লুঠপাট চালানো হয়। ঘটনায় গ্রেফতার করা হয় কয়কজনকে।
