ট্রেনের লেডিস কম্পার্টমেন্টে উঠে এক মহিলার শ্লীলতাহানী করল এক যুবক। আর পুরো ঘটনা ফেসবুক লাইভ করলেন ওই মহিলা। ট্রেনটি শান্তিপুর থেকে শিয়ালদহ আসছিল।
ট্রেনের মহিলা কম্পার্টমেন্টটি শিয়ালদহ ঢোকার আগেই ফাঁকা হয়ে যায়। দমদম পেরিয়ে গেলে চলন্ত ট্রেনে ওঠে ওই যুবক। আর এরপরেই ওই মহিলাকে এক দেখে শ্লীলতাহানী করে। শিয়ালদহ স্টেশনে ট্রেনটি পৌঁছলেই ওই ব্যক্তি নেমে পালিয়ে যায়। শিয়ালদহে রেল পুলিশ (জিআরপি)-এর কাছে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। ঘটনার তদন্ত শুরু করেছে দমদম জিআরপি।
https://www.facebook.com/100009235425511/videos/232423688965298/
আরও পড়ুন: নজরে ভবানীপুর, বাকি দুই কেন্দ্রেও শুরু গণনা
রাত ৮টা ২৫ মিনিটের ডাউন শান্তিপুর লোকাল ছিল সেটা। ভিডিওতে দেখা যায় ওই লোকটি মহিলাকে এসে মারধর শুরু করে। বলতে থাকে টাকা আছে দিয়ে দাও, বেশি কিছু হয়নি বসে থাকো।




