Gold ₹145,650/10g
Silver ₹243.80/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
28 July 2026

সামনে সাজানো খাবার, হাতে সবার চায়ের কাপ, এভারেস্টে চায়ের পার্টির ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়, গিনেস বুকে উঠল নাম

সামনে সাজানো খাবার, হাতে সবার চায়ের কাপ, এভারেস্টে চায়ের পার্টির ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়, গিনেস বুকে উঠল নাম

সামনে সাজানো খাবার। ফ্লাক্সে ভরা রয়েছে চা। চারিদিকে চেয়ার নিয়ে বসে সবাই আনন্দ করতে করতে চা পানে ব্যস্ত। সাধারণত কারোর বাড়ির ড্রয়িং রুমের ছবি এটা। কিন্তু এই ছবি দেখা গেল এভারেস্টের উপর। শুনতে অবাক লাগলেও এভারেস্টের উপর চায়ের পার্টির ছবি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে উঠে গেল। ২১,৩১২ ফুট উচ্চতায় মাউন্ট এভারেস্টের উপরে চায়ের পার্টি করে সকলকে চমকে দিলেন একদল তরুণ-তরুণী। এই ভিডিও শেয়ার করা হয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল ইন্সটাগ্রামের প্রোফাইলে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। অনেকে বাহবা দিচ্ছে, আবার অনেকে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ওটা চা পার্টির জায়গা নয়। যেকোনো সময় বড় বিপদ হয়ে যেতে পারত।

ভিডিওতে দেখা যাচ্ছে, মাউন্ট এভারেস্টের ক্যাম্প নম্বর ২ তে একটি টেবিল পাতা আছে। আর টেবিলের চারপাশে পাতা রয়েছে কিছু চেয়ার। টেবিলে রাখা আছে নানা ধরনের খাবার আর চা। সবাই গল্প করতে করতে চা খেতে ব্যস্ত। কিন্তু যখন এই চায়ের আসর বসেছে, সেইসময় সেখানে বরফের হাওয়া বইছে।

আরও পড়ুন: রাতের রেল সফরে জারি নয়া নিয়ম, বিজ্ঞপ্তি জারি মন্ত্রকের 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Off Beat