Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
28 June 2026

সাত পাকে বাঁধা পড়লেন যশপ্রীত বুমরা-সঞ্জনা গনেশন, দেখুন ছবি

সাত পাকে বাঁধা পড়লেন যশপ্রীত বুমরা-সঞ্জনা গনেশন, দেখুন ছবি

বেশ কিছুদিন ধরে ক্রিকেটমহলে গুঞ্জন শোনা যাচ্ছিল, যশপ্রীত ও সঞ্জনার রিলেশনশিপ নিয়ে। গত সোমবার সব জল্পনার অবসান ঘটিয়ে যশপ্রীত বুমরা অফিশিয়ালি ঘোষণা করলেন, তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন সঞ্জনা গণেশনের সঙ্গে। অবশেষে চার হাত এক হওয়ার কথা নেট দুনিয়ায় প্রকাশ্যে আনলেন যশপ্রীত।

১৫ মার্চ নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করেন যশপ্রীত। সেখানে তিনি লেখেন, প্রেম দ্বারা পুষ্ট নতুন যাত্রা পথের সঙ্গী আমরা। আজ আমাদের জীবনের অন্যতম আনন্দময় দিন। তাই আমাদের বিবাহ এবং সেই আনন্দ ভাগ করে নিতে চাই আপনাদের সঙ্গে।

যশপ্রীত-সাঞ্জনার বিয়ের আসর বসেছিল গোয়াতে। ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের আগে ক্রিকেট বোর্ড অফ কন্ট্রোলের কাছে ছুটির আবেদন করেছিলেন যশপ্রীত। তবে সূত্রে খবর বিয়ের জন্য ছুটি নিয়েছেন তিনি। শুধুমাত্র টেস্টে নয়, এবার T-20 সিরিজেও অংশ নেবেন না যশপ্রীত বুমরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment